, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কচুয়ায় গলায় ফাঁস দিয়ে যুবকের আ-ত্ম-হ-ত্যা বরুড়ায় বেপরোয়া চোর চক্র: রাজাপুরে ভিপি মন্নানের বাড়িতে দুঃসাহসিক চুরি কচুয়ার বহু শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিষ্ঠাতা ও শিক্ষানুরাগী মরহুম নুরুল আজাদের মৃত্যু বার্ষিকী পালিত বরুড়ায় বাকপ্রতিবন্ধী শ্যামলী বেগম দুই দিন ধরে নিখোঁজ বরুড়ায় সরকারি জায়গায় অনুমতি ছাড়াই গাছ কাটার অভিযোগ বরুড়ায় দুস্থ, অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে সরকারি সহায়তার চেক বিতরণ কচুয়ায় নূরপুর ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয়ে ল্যাপটপ ও প্রিন্টার উপহার দিলেন সভাপতি শাখাওয়াত হোসেন শাক্কু কচুয়ায় স্বপ্নবাজ সংগঠনের উদ্যোগে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ভাবনা আলোচনা সভা   ফজরের নামাজে গিয়ে আর ফেরেননি বরুড়ার আবু তাহের, ৩ দিন ধরে নিখোঁজ বরুড়ায় বিএনপির যৌথ সাংগঠনিক সভা অনুষ্ঠিত

বরুড়ার হরিপুর আগানগর উচ্চ বিদ্যালয়ের উন্নয়নে ৩ কোটি টাকা বরাদ্দ

  • আমিনুল ইসলাম
  • প্রকাশের সময় : ১০:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬
  • ১৪৬ পড়া হয়েছে

কুমিল্লার বরুড়া উপজেলার বড় হরিপুর আগানগর উচ্চ বিদ্যালয়ের ভৌত অবকাঠামো ও সামগ্রিক উন্নয়নে ৩ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এই অর্থায়নে বিদ্যালয়টিতে একটি আধুনিক পাঁচতলা ভবন নির্মাণ করা হবে।

​আজ (১৩ জুলাই) বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বরুড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসাদুজ্জামান রনি এই তথ্য নিশ্চিত করেন।

​’রেমিট্যান্স যোদ্ধা সংস্থা’-এর সৌজন্যে আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষার্থীদের পরিবেশ সচেতন করে তুলতে ৩০০টি গাছের চারা বিতরণ করা হয়। এই সবুজ উদ্যোগের পেছনে মূল পৃষ্ঠপোষক হিসেবে কাজ করেছেন বিদ্যালয়টির প্রাক্তন ছাত্র ও বিশিষ্ট সমাজসেবক, সিঙ্গাপুর প্রবাসী আনোয়ার হোসেন। তিনি বরুড়া উপজেলা জনকল্যাণ সমিতি ঢাকা’র আজীবন সদস্য, রক্তঋণ প্রবাসী ফোরামের সাবেক সাধারণ সম্পাদক এবং বড় হরিপুর শিক্ষা উন্নয়ন সামাজিক সংগঠনের উপদেষ্টা হিসেবেও দীর্ঘদিন ধরে এলাকায় সমাজসেবামূলক কাজ করে আসছেন।

​প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান রনি বলেন, “শিক্ষার মানোন্নয়নে সরকার বদ্ধপরিকর। ৩ কোটি টাকার এই বড় বরাদ্দের মাধ্যমে বিদ্যালয়ের ৫ তলা ভবন নির্মিত হলে শিক্ষার্থীদের আবাসন ও ক্লাসরুমের সংকট দূর হবে। একই সাথে প্রবাসীদের উদ্যোগে এই বৃক্ষরোপণ কর্মসূচি পরিবেশের ভারসাম্য রক্ষায় অনন্য ভূমিকা রাখবে।”

​অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রবাসীদের এমন জনকল্যাণমূলক ও পরিবেশবান্ধব উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।

জনপ্রিয়

কচুয়ায় গলায় ফাঁস দিয়ে যুবকের আ-ত্ম-হ-ত্যা

বরুড়ার হরিপুর আগানগর উচ্চ বিদ্যালয়ের উন্নয়নে ৩ কোটি টাকা বরাদ্দ

প্রকাশের সময় : ১০:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬