, শনিবার, ২৭ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শনিবার টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় তুরাগের নদী থেকে ৩ লাশ উদ্ধার, মেহেন্দীগঞ্জে নিহত ১; ৫ নেতাকর্মী এখনও নিখোঁজ কাতারে বরুড়ার রেমিট্যান্স যোদ্ধা রাসেলের মৃত্যু বরুড়ায় সহস্রাধিক মানুষের বিনামূল্যে চিকিৎসা সেবা রাজনীতি হতে হবে জনগণের সেবার জন্য: জনকল্যাণ পার্টির সভায় খায়রুল দেওয়ান জেলা পর্যায়ে রচনা প্রতিযোগিতায় ২য় ছোটতুলাগাঁও মহিলা কলেজের বুশরা কচুয়ায় পরকীয়ার প্রতিবাদ করায় স্ত্রীকে পিটিয়ে হত্যা, প্রেমিকা আটক; স্বামী পলাতক মাদক বিরোধী দিবসে বরুড়ায় ‘ভাব’-এর কর্মসূচি আজ শহীদ জননী জাহানারা ইমামের ৩২তম মৃত্যুবার্ষিকী কাস্টমস এজেন্টস এমপ্লয়ীজ ইউনিয়নের অবসর ও মরণোত্তর ভাতা ৪ লাখ ২৫ হাজার টাকা উন্নীত

বরুড়ার সোনাইমুড়ী মাদ্রাসায় আলিম পরীক্ষার্থীদের বিদায়ী দোয়ানুষ্ঠান

  • মোঃ সবুজ হোসেন
  • প্রকাশের সময় : ০১:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
  • ৫৩ পড়া হয়েছে

কুমিল্লার বরুড়া উপজেলার ঐতিহ্যবাহী সোনাইমুড়ী ফাযিল (স্নাতক) মাদ্রাসায় ২০২৬ সালের আলিম পরীক্ষার্থীদের বিদায় ও শুভকামনা জানিয়ে পবিত্র মিলাদ শরীফ ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত ২৪ জুন ২০২৬, বুধবার মাদ্রাসা প্রাঙ্গণে বরাবরের মতোই অত্যন্ত সুন্দর ও ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকা, গভর্নিং বডির সদস্য, অভিভাবক এবং ২০২৬ সালের আলিম পরীক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

দোয়া অনুষ্ঠানে বক্তারা পরীক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তারা বলেন, কেবল ভালো ফলাফল করলেই চলবে না, বরং মেধা ও নৈতিকতার সমন্বয়ে নিজেদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। বক্তারা পরীক্ষার্থীসহ দেশের সকল মাদ্রাসা ও কলেজের শিক্ষার্থীদের সাফল্য কামনা করেন, যেন তারা ভালো ফলাফলের মাধ্যমে শিক্ষক ও মা-বাবার মুখে হাসি ফোটাতে পারে।

অনুষ্ঠানের শেষভাগে পরীক্ষার্থীদের সার্বিক মঙ্গল, দেশ ও জাতির কল্যাণ এবং মুসলিম উম্মাহর শান্তি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাত শেষে উপস্থিত সবার মাঝে তাবাররুক বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

জনপ্রিয়

শনিবার টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

বরুড়ার সোনাইমুড়ী মাদ্রাসায় আলিম পরীক্ষার্থীদের বিদায়ী দোয়ানুষ্ঠান

প্রকাশের সময় : ০১:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬