, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বরুড়ায় ফুটপাত দখলবিরোধী অভিযানে স্বস্তি সাধারণ মানুষের বরুড়ায় বাবা-ছেলে গ্রেপ্তার: বাবার বিরুদ্ধে ২৭ মামলা, রয়েছে ৫ বছরের সাজা পরোয়ানা বরুড়ায় জাতীয় যুব দিবস পালিত, যুব উদ্যোক্তাদের মাঝে ঋণের চেক ও প্রশিক্ষণার্থীদের সনদ বিতরণ বরুড়ায় পুলিশের বিশেষ অভিযান: ২০ জন আটক, আদালতে সোপর্দ ৫ বরুড়ায় পিআইবির তিন দিনের কর্মশালা শেষ: সনদ পেলেন ৩৫ সাংবাদিক বরুড়ায় ইউসুফ নামের এক ব্যক্তিকে হত্যার অভিযোগ বরুড়ায় পিআইবির উদ্যোগে মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ শুরু বরুড়ায় এক দফা দাবিতে গামারুয়ায় মানববন্ধন গভীর রাতে বরুড়ায় বসতঘরে ভয়াবহ আগুন, সর্বস্ব হারিয়ে দিশেহারা পরিবার স্বজনহীন শেষ বিদায়: বরুড়ায় মোবারক হোসেন হত্যাকাণ্ডে স্ত্রী-ছেলে-পুত্রবধূ পুলিশ হেফাজতে

বরুড়ায় মালেকিয়া দরবারের জুলুস মিছিল অনুষ্ঠিত, বিতর্কের মুখে পীরের ছবি বহন

  • বরুড়া প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৬:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
  • ২২৬ পড়া হয়েছে

Oplus_16908288

কুমিল্লার বরুড়া উপজেলার খোশবাস ইউনিয়নে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে এক বর্ণাঢ্য জশনে জুলুস ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ ১১ সেপ্টেম্বর (শুক্রবার) খোশবাস মালেকিয়া দরবার শরীফের আয়োজনে এ বিশাল মিছিলের আয়োজন করা হয়।

​সকালে কড়া রোদ ও তীব্র তাপপ্রবাহ উপেক্ষা করে মিছিলে যোগ দেন হাজারো ধর্মপ্রাণ নারী-পুরুষ। এ সময় অংশগ্রহণকারীদের হাতে বিভিন্ন ধর্মীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন দেখা যায়। মালেকিয়া দরবার শরীফের ভক্ত ও অনুসারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।

​মিছিলে একটি সুসজ্জিত রিকশায় খোশবাস মালেকিয়া দরবার শরীফের পীরের ছবি স্থাপন করে তা প্রদক্ষিণ করানো হয়। তবে, ধর্মীয় মিছিলে এভাবে পীরের ছবি বহন নিয়ে সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া ও নানান আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে।

​মিছিলটি খোশবাস বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দরবার শরীফ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরবর্তীতে সেখানে মিলাদ ও বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

বরুড়ায় ফুটপাত দখলবিরোধী অভিযানে স্বস্তি সাধারণ মানুষের

বরুড়ায় মালেকিয়া দরবারের জুলুস মিছিল অনুষ্ঠিত, বিতর্কের মুখে পীরের ছবি বহন

প্রকাশের সময় : ০৬:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬