, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বরুড়ায় বেপরোয়া চোর চক্র: রাজাপুরে ভিপি মন্নানের বাড়িতে দুঃসাহসিক চুরি কচুয়ার বহু শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিষ্ঠাতা ও শিক্ষানুরাগী মরহুম নুরুল আজাদের মৃত্যু বার্ষিকী পালিত বরুড়ায় বাকপ্রতিবন্ধী শ্যামলী বেগম দুই দিন ধরে নিখোঁজ বরুড়ায় সরকারি জায়গায় অনুমতি ছাড়াই গাছ কাটার অভিযোগ বরুড়ায় দুস্থ, অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে সরকারি সহায়তার চেক বিতরণ কচুয়ায় নূরপুর ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয়ে ল্যাপটপ ও প্রিন্টার উপহার দিলেন সভাপতি শাখাওয়াত হোসেন শাক্কু কচুয়ায় স্বপ্নবাজ সংগঠনের উদ্যোগে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ভাবনা আলোচনা সভা   ফজরের নামাজে গিয়ে আর ফেরেননি বরুড়ার আবু তাহের, ৩ দিন ধরে নিখোঁজ বরুড়ায় বিএনপির যৌথ সাংগঠনিক সভা অনুষ্ঠিত বরুড়ায় পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

বরুড়ায় আড্ডা ডিগ্রি কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

কুমিল্লার বরুড়া উপজেলার আড্ডা ডিগ্রি কলেজে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

​আজ (২৬ আগস্ট) বুধবার, কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ মোসাম্মৎ সাহানারা আক্তার। এতে প্রতিষ্ঠানের সর্বস্তরের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা অংশ নেন।

​আলোচনা সভায় বক্তারা সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব হযরত মুহাম্মদ (সা.)-এর সুমহান জীবনপঞ্জি, মহান আদর্শ এবং মানবতার কল্যাণে তাঁর অতুলনীয় শিক্ষার ওপর আলোকপাত করেন। তাঁরা বলেন, মহানবী (সা.)-এর প্রদর্শিত সত্য, ন্যায়, শান্তি ও মানবতার শিক্ষা ব্যক্তি ও সমাজজীবনে বাস্তবায়ন করতে পারলেই একটি বৈষম্যহীন ও শান্তিময় সমাজ গড়ে তোলা সম্ভব।

​আলোচনা পর্ব শেষে মহানবী (সা.)-এর প্রতি দরুদ ও সালাম পেশ করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাতে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনার পাশাপাশি আড্ডা ডিগ্রি কলেজের উত্তরোত্তর সাফল্য প্রার্থনা করা হয়।

জনপ্রিয়

বরুড়ায় বেপরোয়া চোর চক্র: রাজাপুরে ভিপি মন্নানের বাড়িতে দুঃসাহসিক চুরি

বরুড়ায় আড্ডা ডিগ্রি কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

প্রকাশের সময় : ১২:১৮ অপরাহ্ন, বুধবার, ২৬ আগস্ট ২০২৬