, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
জুম্মার নামাজ শেষে বরুড়ার সার্বিক পরিস্থিতি পরিদর্শনে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী বরুড়ায় মানসিক ভারসাম্যহীন সঞ্জিত মজুমদার নিখোঁজ, সন্ধানের আকুল আবেদন কচুয়ায় প্রবাসী পরিবারকে হয়রানির অভিযোগে মানববন্ধন বরুড়ায় মন্ত্রী’র অভিপ্রায়ে ‘বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬’ উদ্বোধন কচুয়ায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার কচুয়ায় তথ্য গোপন ও ট্রেড লাইসেন্স স্বাক্ষর জালিয়াতি করে টিসিবি ডিলার নিয়োগের অভিযোগ  গৃহায়ন ও গণপূর্তমন্ত্রীর সঙ্গে ঢাকা ট্যাকসেস বার অ্যাসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ বরুড়ায় ট্রান্সফরমার চুরির ঘটনায় ছাত্রদল সভাপতিসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, ‘ষড়যন্ত্র’ বলছে উপজেলা ছাত্রদল সংসদের সাউন্ড সিস্টেম আধুনিকায়নে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত হংকং, চীন ও মালয়েশিয়ার প্রতিনিধিদলের সাথে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

বরুড়ায় লিমন চেয়ারম্যানের আবেগঘন স্মৃতিচারণ, অসুস্থ মেম্বারের জন্য চাইলেন দোয়া

  • মোঃ সবুজ হোসেন
  • প্রকাশের সময় : ১১:১৯ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
  • ১৭৬ পড়া হয়েছে

সময় অতি সহজে চলে যায়। আজকে যাকে পাশে দেখা যায়, কালকেই হয়তো তার জানাজায় উপস্থিত হতে হয়! এটাই পৃথিবীর অমোঘ নিয়ম। এই চিরন্তন সত্যকে সামনে রেখে কুমিল্লা বরুড়া উপজেলার আদ্রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রকিবুল হাসান লিমন তাঁর পরিষদের ৯নং ওয়ার্ডের মেম্বারকে (সদস্য) নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আবেগঘন ও সততা-নিষ্ঠার স্মৃতিচারণমূলক পোস্ট করেছেন। বর্তমানে ওই মেম্বার মারাত্মক অসুস্থ অবস্থায় জীবন অতিবাহিত করছেন।

ইউপি চেয়ারম্যান মো. রকিবুল হাসান লিমন তাঁর পোস্টে মেম্বারের স্বভাব ও সততার প্রশংসা করে লিখেছেন, “একজন এবাদ মেম্বার, অনেক রাগী, অল্পতে রেগে যায়, অনেক সময় কোথায় কি বলতে হয় বুঝে না তারপরও উনাকে আমার সবসময় ভালো লাগে কারণ উনি সবসময় উচিত কথা বলেন।”

চেয়ারম্যান আরও উল্লেখ করেন যে, এই মেম্বার ব্যক্তিজীবনে প্রচণ্ড স্পষ্টবাদী এবং গরিব-দুঃখী মানুষের অধিকার আদায়ে আপসহীন। তিনি গরিবের জন্য সাহায্য সহযোগিতা আনতে আপ্রাণ চেষ্টা করেন এবং কখনোই গরিবের হক মেরে খাওয়ার চেষ্টা করেন না।

জানা গেছে, সম্প্রতি নিজের সহধর্মিণীকে (স্ত্রী) হারানোর পর থেকেই ওই মেম্বার মানসিকভাবে ভেঙে পড়েন এবং শারীরিকভাবে মারাত্মক অসুস্থ হয়ে পড়েছেন। তাঁর এই কঠিন সময়ে চেয়ারম্যান আদ্রা ইউনিয়নবাসীসহ সকলের কাছে দোয়ার আকুতি জানিয়েছেন, যাতে মহান আল্লাহ তাআলা উনাকে দ্রুত সুস্থতা দান করেন।

একই সাথে, মেম্বারের স্বভাবসুলভ আচরণের কারণে অতীতে কেউ কষ্ট পেয়ে থাকলে, মানবিক দিক বিবেচনা করে সবাইকে ক্ষমা করে দেওয়ারও অনুরোধ জানান চেয়ারম্যান। তিনি তাঁর ফেসবুক বার্তার শেষে বলেন, “মহান রাব্বুল আলামীন ওনার সহায় হোক।”

উক্ত মেম্বারের দ্রুত রোগমুক্তি কামনায় আদ্রা ইউনিয়ন পরিষদের অন্যান্য সদস্য ও স্থানীয় সর্বস্তরের জনগণ দোয়া ও সমবেদনা প্রকাশ করছেন।

জনপ্রিয়

জুম্মার নামাজ শেষে বরুড়ার সার্বিক পরিস্থিতি পরিদর্শনে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী

বরুড়ায় লিমন চেয়ারম্যানের আবেগঘন স্মৃতিচারণ, অসুস্থ মেম্বারের জন্য চাইলেন দোয়া

প্রকাশের সময় : ১১:১৯ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬