, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বরুড়ায় বেপরোয়া চোর চক্র: রাজাপুরে ভিপি মন্নানের বাড়িতে দুঃসাহসিক চুরি কচুয়ার বহু শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিষ্ঠাতা ও শিক্ষানুরাগী মরহুম নুরুল আজাদের মৃত্যু বার্ষিকী পালিত বরুড়ায় বাকপ্রতিবন্ধী শ্যামলী বেগম দুই দিন ধরে নিখোঁজ বরুড়ায় সরকারি জায়গায় অনুমতি ছাড়াই গাছ কাটার অভিযোগ বরুড়ায় দুস্থ, অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে সরকারি সহায়তার চেক বিতরণ কচুয়ায় নূরপুর ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয়ে ল্যাপটপ ও প্রিন্টার উপহার দিলেন সভাপতি শাখাওয়াত হোসেন শাক্কু কচুয়ায় স্বপ্নবাজ সংগঠনের উদ্যোগে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ভাবনা আলোচনা সভা   ফজরের নামাজে গিয়ে আর ফেরেননি বরুড়ার আবু তাহের, ৩ দিন ধরে নিখোঁজ বরুড়ায় বিএনপির যৌথ সাংগঠনিক সভা অনুষ্ঠিত বরুড়ায় পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

বরুড়ায় রেমিট্যান্স যোদ্ধা সংস্থার উদ্যোগে ঔষধি বৃক্ষ ‘ননী ফল’ রোপন

পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জনস্বাস্থ্যের সুরক্ষায় কুমিল্লার বরুড়ায় একটি ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে ‘বরুড়া রেমিট্যান্স যোদ্ধা সংস্থা’। সংগঠনটির পক্ষ থেকে এলাকায় বিরল ও উচ্চ ঔষধি গুণসম্পন্ন ‘ননী ফল’ (ইন্ডিয়ান মালবেরি) বৃক্ষ রোপন কর্মসূচির সূচনা করা হয়েছে।

​আজ বুধবার (৮ জুলাই) বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে এই ঔষধি বৃক্ষের চারা রোপন করেন বরুড়ার সহকারী কমিশনার (ভূমি) আহসান হাফিজ।

​চারা রোপনকালে উপস্থিত ছিলেন বরুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ ইলিয়াছ আহমেদ, বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেধাদ উদ্দিন, বরুড়া রেমিট্যান্স যোদ্ধা সংস্থার সহসভাপতি সৈয়দ আবুল হাসেম এবং সংগঠনটির সৌদি আরব শাখার সভাপতি গাজী মুস্তফা কামাল। এছাড়াও আরও উপস্থিত ছিলেন সিঙ্গাপুর শাখার সদস্য মোঃ আনোয়ার হোসেন ও সৌদি আরব শাখার সদস্য জিয়া উদ্দিন।

​ব্যতিক্রমী ও জনকল্যাণমূলক এই কর্মসূচির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বরুড়া রেমিট্যান্স যোদ্ধা সংস্থার সাধারণ সম্পাদক মোঃ ইকরামুল হক।

চিকিৎসকদের মতে, ননী ফল ভিটামিন, খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর একটি মহা-ঔষধি ফল। এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বহুগুণ বাড়িয়ে দেয়, আর্থ্রাইটিস ও গাঁটের ব্যথা কমায় এবং হজমশক্তি উন্নত করে। এছাড়া ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে এই ফল অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে।

​সংগঠনটির দায়িত্বশীলরা জানান, ননী ফলের উপকারিতা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতেই এই উদ্যোগ। চলতি বছর বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয়, বরুড়া সুন্নিয়া কামিল মাদ্রাসা, বরুড়া পাঠান পাড়া শাফায়াতুন্নবী (সাঃ) মাদ্রাসা সহ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ ও ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানের প্রাঙ্গণে এই ননী ফলের চারা রোপন ও তা রক্ষণাবেক্ষণের পরিকল্পনা নেওয়া হয়েছে।

​প্রবাসীদের এমন জনহিতকর, স্বাস্থ্যসচেতন ও পরিবেশবান্ধব উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সুধীসমাজ ও শিক্ষক মণ্ডলী।

জনপ্রিয়

বরুড়ায় বেপরোয়া চোর চক্র: রাজাপুরে ভিপি মন্নানের বাড়িতে দুঃসাহসিক চুরি

বরুড়ায় রেমিট্যান্স যোদ্ধা সংস্থার উদ্যোগে ঔষধি বৃক্ষ ‘ননী ফল’ রোপন

প্রকাশের সময় : ০৩:২৬ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬