, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কচুয়ায় গলায় ফাঁস দিয়ে যুবকের আ-ত্ম-হ-ত্যা বরুড়ায় বেপরোয়া চোর চক্র: রাজাপুরে ভিপি মন্নানের বাড়িতে দুঃসাহসিক চুরি কচুয়ার বহু শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিষ্ঠাতা ও শিক্ষানুরাগী মরহুম নুরুল আজাদের মৃত্যু বার্ষিকী পালিত বরুড়ায় বাকপ্রতিবন্ধী শ্যামলী বেগম দুই দিন ধরে নিখোঁজ বরুড়ায় সরকারি জায়গায় অনুমতি ছাড়াই গাছ কাটার অভিযোগ বরুড়ায় দুস্থ, অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে সরকারি সহায়তার চেক বিতরণ কচুয়ায় নূরপুর ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয়ে ল্যাপটপ ও প্রিন্টার উপহার দিলেন সভাপতি শাখাওয়াত হোসেন শাক্কু কচুয়ায় স্বপ্নবাজ সংগঠনের উদ্যোগে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ভাবনা আলোচনা সভা   ফজরের নামাজে গিয়ে আর ফেরেননি বরুড়ার আবু তাহের, ৩ দিন ধরে নিখোঁজ বরুড়ায় বিএনপির যৌথ সাংগঠনিক সভা অনুষ্ঠিত

বরুড়ায় কর্মসূচি না থাকলেও পার পাচ্ছে না কেউ, গ্রেফতার শুরু

আগামী ২৩ জুন কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। এই দিনটিকে কেন্দ্র করে স্থানীয় পর্যায়ে দলটির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো কর্মসূচি বা সভার ঘোষণা দেওয়া হয়নি। তবে কোনো ধরনের কর্মসূচি না থাকার পরেও কুমিল্লার বরুড়ায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে ব্যাপক ধরপাকড় ও বাড়ি বাড়ি তল্লাশি অভিযানের খবর পাওয়া গেছে।

​স্থানীয় একাধিক বিশ্বস্ত সূত্র জানায়, গত দুই দিন ধরে বরুড়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকায় পুলিশি তৎপরতা ব্যাপক বৃদ্ধি পেয়েছে। দলটির নেতাকর্মীদের বড় অংশই বর্তমানে নিষ্ক্রিয় কিংবা আত্মগোপনে রয়েছেন। নতুন করে কোনো কর্মসূচির ডাক না দেওয়া সত্ত্বেও পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সম্ভাব্য ঝটিকা মিছিল বা নাশকতা এড়াতে আগাম সতর্কতামূলক অভিযান শুরু করেছেন।

​অভিযানের অংশ হিসেবে ইতোমধ্যে বেশ কয়েকজন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে। তবে পুলিশের এই আকস্মিক অভিযানের কারণে বরুড়া উপজেলার তৃণমূল পর্যায়ের আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে নতুন করে গ্রেফতার আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অনেকেই গ্রেফতার এড়াতে রাতে নিজের বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিচ্ছেন।

জনপ্রিয়

কচুয়ায় গলায় ফাঁস দিয়ে যুবকের আ-ত্ম-হ-ত্যা

বরুড়ায় কর্মসূচি না থাকলেও পার পাচ্ছে না কেউ, গ্রেফতার শুরু

প্রকাশের সময় : ০৩:৪৫ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬