, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বরুড়ায় বেপরোয়া চোর চক্র: রাজাপুরে ভিপি মন্নানের বাড়িতে দুঃসাহসিক চুরি কচুয়ার বহু শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিষ্ঠাতা ও শিক্ষানুরাগী মরহুম নুরুল আজাদের মৃত্যু বার্ষিকী পালিত বরুড়ায় বাকপ্রতিবন্ধী শ্যামলী বেগম দুই দিন ধরে নিখোঁজ বরুড়ায় সরকারি জায়গায় অনুমতি ছাড়াই গাছ কাটার অভিযোগ বরুড়ায় দুস্থ, অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে সরকারি সহায়তার চেক বিতরণ কচুয়ায় নূরপুর ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয়ে ল্যাপটপ ও প্রিন্টার উপহার দিলেন সভাপতি শাখাওয়াত হোসেন শাক্কু কচুয়ায় স্বপ্নবাজ সংগঠনের উদ্যোগে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ভাবনা আলোচনা সভা   ফজরের নামাজে গিয়ে আর ফেরেননি বরুড়ার আবু তাহের, ৩ দিন ধরে নিখোঁজ বরুড়ায় বিএনপির যৌথ সাংগঠনিক সভা অনুষ্ঠিত বরুড়ায় পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

বরুড়ায় আলিম শিক্ষার্থীদের পাশে রেমিট্যান্স যোদ্ধারা

  • আমিনুল ইসলাম
  • প্রকাশের সময় : ০৭:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
  • ২৪৪ পড়া হয়েছে

আর্থিক সংকটে উচ্চমাধ্যমিক ও আলিম স্তরের শিক্ষার্থীদের পড়াশোনা যেন বন্ধ না হয়, সেজন্য বিনামূল্যে বই বিতরণের মহৎ উদ্যোগ নিয়েছে ‘বরুড়া রেমিট্যান্স যোদ্ধা সংস্থা’। এরই অংশ হিসেবে গত ২২শে জুন দুপুর ১টায় বরুড়া চালিতাতলী দারুস সুন্নাহ আলিম মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বই ও কিতাব প্রদান করা হয়।

​সংস্থার সভাপতি আবু রিয়াজ নূরু উদ্দিন খন্দকার স্বপনের তত্ত্বাবধানে মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবুল কাশেম মুহাম্মদ ফজলুল হকের হাতে বইয়ের সেট তুলে দেওয়া হয়। কর্মসূচিটির সার্বিক তদারকিতে ছিলেন সংস্থার সাধারণ সম্পাদক মোঃ ইকরামুল হক।

​বই হস্তান্তর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংস্থার সৌদি আরব শাখার সভাপতি গাজী মুস্তফা কামাল, সিঙ্গাপুর শাখার সদস্য মোঃ আনোয়ার হোসেন এবং বরুড়া মানবসেবা সামাজিক সংগঠনের সভাপতি কাজী মুফতি মুহাম্মদ মমিন উল্ল্যাহ ভুঁইয়া। উচ্চ মূল্যস্ফীতির এই সময়ে মেধাবী শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে প্রবাসীদের এমন মানবিক উদ্যোগ সর্বমহলে প্রশংসিত হয়েছে।

জনপ্রিয়

বরুড়ায় বেপরোয়া চোর চক্র: রাজাপুরে ভিপি মন্নানের বাড়িতে দুঃসাহসিক চুরি

বরুড়ায় আলিম শিক্ষার্থীদের পাশে রেমিট্যান্স যোদ্ধারা

প্রকাশের সময় : ০৭:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬