, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বরুড়ায় বাবা-ছেলে গ্রেপ্তার: বাবার বিরুদ্ধে ২৭ মামলা, রয়েছে ৫ বছরের সাজা পরোয়ানা বরুড়ায় জাতীয় যুব দিবস পালিত, যুব উদ্যোক্তাদের মাঝে ঋণের চেক ও প্রশিক্ষণার্থীদের সনদ বিতরণ বরুড়ায় পুলিশের বিশেষ অভিযান: ২০ জন আটক, আদালতে সোপর্দ ৫ বরুড়ায় পিআইবির তিন দিনের কর্মশালা শেষ: সনদ পেলেন ৩৫ সাংবাদিক বরুড়ায় ইউসুফ নামের এক ব্যক্তিকে হত্যার অভিযোগ বরুড়ায় পিআইবির উদ্যোগে মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ শুরু বরুড়ায় এক দফা দাবিতে গামারুয়ায় মানববন্ধন গভীর রাতে বরুড়ায় বসতঘরে ভয়াবহ আগুন, সর্বস্ব হারিয়ে দিশেহারা পরিবার স্বজনহীন শেষ বিদায়: বরুড়ায় মোবারক হোসেন হত্যাকাণ্ডে স্ত্রী-ছেলে-পুত্রবধূ পুলিশ হেফাজতে বরুড়ায় ফসলি জমিতে ড্রেজার দিয়ে মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

মালয়েশিয়ায় পাহাড় ধসে বরুড়ার প্রবাসী যুবক নিখোঁজ

মালয়েশিয়ার পাহাড়ি অঞ্চল ক্যামেরন হাইল্যান্ডসে ভয়াবহ পাহাড় ধসে নিখোঁজ হওয়া তরুণ ফাহাদ হোসেনের (২৪) গ্রামের বাড়ি কুমিল্লা জেলার বরুড়া উপজেলায় চলছে চরম শোক ও উৎকণ্ঠা। ফাহাদ বরুড়া উপজেলার আগানগর ইউনিয়নের সরাপতি গ্রামের (উত্তরপাড়া মাস্টার বাড়ি) আব্দুর রশিদের ছেলে।

​পারিবারিক সূত্র জানায়, পরিবারের সচ্ছলতা ফেরাতে মাত্র তিন মাস আগে মালয়েশিয়ায় পাড়ি জমান ফাহাদ। সেখানে তিনি ক্যামেরন হাইল্যান্ডস এলাকার একটি সবজি বাগানে কাজ শুরু করেন। গত ১ অক্টোবর রাতে টানা ও মুষলধারে বৃষ্টির কারণে পাহাড়ি ধস নেমে ফাহাদের থাকার স্থানটি চাপা পড়ে।

​দুর্ঘটনার পর থেকে বরুড়ায় ফাহাদের নিজ গ্রামে তার স্বজনদের মাঝে আহাজারি থামছেই না। ফাহাদের মা-বাবাসহ পরিবারের সদস্যরা বাকরুদ্ধ হয়ে পড়েছেন। তাদের প্রিয় সন্তান জীবিত উদ্ধার হবে নাকি তার মরদেহ উদ্ধার করা হবে, সেই অনিশ্চয়তায় পুরো গ্রামজুড়ে এক বিষাদময় পরিবেশ বিরাজ করছে।

​স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী অবিলম্বে ফাহাদকে দ্রুত উদ্ধারে মালয়েশিয়ায় বাংলাদেশ দূতাবাস ও সরকারের প্রয়োজনীয় সহায়তা কামনা করেছেন। স্থানীয় প্রশাসন ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে মাটির বিশাল স্তূপ সরিয়ে উদ্ধার অভিযান চালিয়ে গেলেও এখনও ফাহাদের চূড়ান্ত কোনো সন্ধান মেলেনি।

বরুড়ায় বাবা-ছেলে গ্রেপ্তার: বাবার বিরুদ্ধে ২৭ মামলা, রয়েছে ৫ বছরের সাজা পরোয়ানা

মালয়েশিয়ায় পাহাড় ধসে বরুড়ার প্রবাসী যুবক নিখোঁজ

প্রকাশের সময় : ০৭:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬