, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বরুড়ায় বেপরোয়া চোর চক্র: রাজাপুরে ভিপি মন্নানের বাড়িতে দুঃসাহসিক চুরি কচুয়ার বহু শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিষ্ঠাতা ও শিক্ষানুরাগী মরহুম নুরুল আজাদের মৃত্যু বার্ষিকী পালিত বরুড়ায় বাকপ্রতিবন্ধী শ্যামলী বেগম দুই দিন ধরে নিখোঁজ বরুড়ায় সরকারি জায়গায় অনুমতি ছাড়াই গাছ কাটার অভিযোগ বরুড়ায় দুস্থ, অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে সরকারি সহায়তার চেক বিতরণ কচুয়ায় নূরপুর ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয়ে ল্যাপটপ ও প্রিন্টার উপহার দিলেন সভাপতি শাখাওয়াত হোসেন শাক্কু কচুয়ায় স্বপ্নবাজ সংগঠনের উদ্যোগে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ভাবনা আলোচনা সভা   ফজরের নামাজে গিয়ে আর ফেরেননি বরুড়ার আবু তাহের, ৩ দিন ধরে নিখোঁজ বরুড়ায় বিএনপির যৌথ সাংগঠনিক সভা অনুষ্ঠিত বরুড়ায় পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

বরিশালে সেতু উদ্বোধন করলেন উজিরপুর পৌর বিএনপি সভাপতি

বরিশালের উজিরপুর উপজেলায় স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে নিজস্ব উদ্যোগে বাঁশ ও সুপারি গাছ দিয়ে সাঁকো নির্মাণ করেছেন উজিরপুর পৌর বিএনপির সভাপতি মো. শহিদুল ইসলাম খান। পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে লাল ফিতা কেটে সাঁকোটির উদ্বোধন করেন তিনি।

​স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে রাস্তা ও খালের ওপর টেকসই যাতায়াত ব্যবস্থা না থাকায় স্থানীয় শিক্ষার্থী, পথচারী ও সাধারণ মানুষকে চলাচলে ব্যাপক দুর্ভোগ পোহাতে হচ্ছিল। জনদুর্ভোগ নিরসনে এবং সাময়িকভাবে যাতায়াতের সুবিধার কথা চিন্তা করে উজিরপুর পৌর বিএনপির সভাপতি মো. শহিদুল ইসলাম খান বাঁশ ও সুপারি গাছ দিয়ে একটি সাঁকো নির্মাণের উদ্যোগ নেন।

​সাঁকো নির্মাণকাজ শেষ হওয়ার পর স্থানীয় লোকজনের উপস্থিতিতে বেলুন ও লাল ফিতা দিয়ে সাজানো হয় বাঁশের তৈরি এই সাঁকোটি। এরপর আনুষ্ঠানিকভাবে লাল ফিতা কেটে ও ফিতা উঁচিয়ে ধরে সাঁকোটির শুভ উদ্বোধন ঘোষণা করা হয়। উদ্বোধনের পর পরই তিনি সাঁকোটি দিয়ে হেঁটে পার হন।

​উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দসহ এলাকার সর্বস্তরের জনগণ ও শিশুরা উপস্থিত ছিলেন। সাঁকোটি সাময়িক স্বস্তি আনলেও ওই স্থানে একটি স্থায়ী সেতু নির্মাণের দাবি জানিয়েছেন এলাকার বাসিন্দারা।

জনপ্রিয়

বরুড়ায় বেপরোয়া চোর চক্র: রাজাপুরে ভিপি মন্নানের বাড়িতে দুঃসাহসিক চুরি

বরিশালে সেতু উদ্বোধন করলেন উজিরপুর পৌর বিএনপি সভাপতি

প্রকাশের সময় : ১১:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬