, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কচুয়ায় গলায় ফাঁস দিয়ে যুবকের আ-ত্ম-হ-ত্যা বরুড়ায় বেপরোয়া চোর চক্র: রাজাপুরে ভিপি মন্নানের বাড়িতে দুঃসাহসিক চুরি কচুয়ার বহু শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিষ্ঠাতা ও শিক্ষানুরাগী মরহুম নুরুল আজাদের মৃত্যু বার্ষিকী পালিত বরুড়ায় বাকপ্রতিবন্ধী শ্যামলী বেগম দুই দিন ধরে নিখোঁজ বরুড়ায় সরকারি জায়গায় অনুমতি ছাড়াই গাছ কাটার অভিযোগ বরুড়ায় দুস্থ, অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে সরকারি সহায়তার চেক বিতরণ কচুয়ায় নূরপুর ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয়ে ল্যাপটপ ও প্রিন্টার উপহার দিলেন সভাপতি শাখাওয়াত হোসেন শাক্কু কচুয়ায় স্বপ্নবাজ সংগঠনের উদ্যোগে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ভাবনা আলোচনা সভা   ফজরের নামাজে গিয়ে আর ফেরেননি বরুড়ার আবু তাহের, ৩ দিন ধরে নিখোঁজ বরুড়ায় বিএনপির যৌথ সাংগঠনিক সভা অনুষ্ঠিত

জেলা পর্যায়ে রচনা প্রতিযোগিতায় ২য় ছোটতুলাগাঁও মহিলা কলেজের বুশরা

  • মোঃ সবুজ হোসেন
  • প্রকাশের সময় : ০২:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬
  • ২০১ পড়া হয়েছে

Oplus_16908288

মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে কুমিল্লা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত জেলা পর্যায়ের রচনা প্রতিযোগিতায় দ্বিতীয় (২য়) স্থান অর্জন করেছে ছোটতুলাগাঁও মহিলা কলেজের বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের মেধাবী ছাত্রী মাহিয়া তাসমি বুশরা।

​আজ ২৬ জুন ২০২৬, শুক্রবার কুমিল্লা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক জমকালো আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের হাত থেকে তিনি এই সম্মানজনক পুরস্কার ও সনদপত্র গ্রহণ করেন।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য (কুমিল্লা-৬) এবং জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও প্রচার কমিটি’র উপদেষ্টা মনিরুল হক চৌধুরী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লার জেলা প্রশাসক ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও প্রচার কমিটি’র সভাপতি মুঃ রেজা হাসান।

​বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন কুমিল্লার পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান (পিপিএম-সেবা) এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, কুমিল্লার উপপরিচালক মোঃ বজলুর রহমান।

​পুরস্কারপ্রাপ্ত মাহিয়া তাসমি বুশরা বেওলাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিউদ্দিন এর সুযোগ্য কন্যা। জেলা পর্যায়ে এই গৌরবোজ্জ্বল অর্জনে বুশরার পরিবার এবং ছোটতুলাগাঁও মহিলা কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা অত্যন্ত আনন্দিত। কলেজ কর্তৃপক্ষ এবং স্থানীয় সুধীসমাজ তাকে আন্তরিক অভিনন্দন জানিয়ে তার উত্তরোত্তর সাফল্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন।

জনপ্রিয়

কচুয়ায় গলায় ফাঁস দিয়ে যুবকের আ-ত্ম-হ-ত্যা

জেলা পর্যায়ে রচনা প্রতিযোগিতায় ২য় ছোটতুলাগাঁও মহিলা কলেজের বুশরা

প্রকাশের সময় : ০২:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬