, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বরুড়ায় বাবা-ছেলে গ্রেপ্তার: বাবার বিরুদ্ধে ২৭ মামলা, রয়েছে ৫ বছরের সাজা পরোয়ানা বরুড়ায় জাতীয় যুব দিবস পালিত, যুব উদ্যোক্তাদের মাঝে ঋণের চেক ও প্রশিক্ষণার্থীদের সনদ বিতরণ বরুড়ায় পুলিশের বিশেষ অভিযান: ২০ জন আটক, আদালতে সোপর্দ ৫ বরুড়ায় পিআইবির তিন দিনের কর্মশালা শেষ: সনদ পেলেন ৩৫ সাংবাদিক বরুড়ায় ইউসুফ নামের এক ব্যক্তিকে হত্যার অভিযোগ বরুড়ায় পিআইবির উদ্যোগে মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ শুরু বরুড়ায় এক দফা দাবিতে গামারুয়ায় মানববন্ধন গভীর রাতে বরুড়ায় বসতঘরে ভয়াবহ আগুন, সর্বস্ব হারিয়ে দিশেহারা পরিবার স্বজনহীন শেষ বিদায়: বরুড়ায় মোবারক হোসেন হত্যাকাণ্ডে স্ত্রী-ছেলে-পুত্রবধূ পুলিশ হেফাজতে বরুড়ায় ফসলি জমিতে ড্রেজার দিয়ে মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

কুমিল্লা সাংবাদিক ফোরামের নির্বাচনে সাধারণ সম্পাদক পদপ্রার্থী বরুড়ার সালাহ উদ্দিন জসিম

  • মোঃ সবুজ হোসেন
  • প্রকাশের সময় : ১১:১১ পূর্বাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬
  • ২৬২ পড়া হয়েছে

ঢাকায় কর্মরত কুমিল্লা জেলার সাংবাদিকদের শীর্ষস্থানীয় সংগঠন ‘কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা’ (CJFD)-এর নির্বাহী কমিটির নির্বাচন ২০২৬-এর তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ১৭ জুলাই ২০২৬ (শুক্রবার) জাতীয় প্রেস ক্লাবে এই নির্বাচন অনুষ্ঠিত হবে।

এবারের নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘জাগোনিউজ’-এর সিনিয়র রিপোর্টার সালাহ উদ্দিন জসিম। তিনি কুমিল্লার বরুড়া উপজেলার পয়ালগাছা ইউনিয়নের বিষ্ণপুর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের বাসিন্দা।

নির্বাচন উপলক্ষে সালাহ উদ্দিন জসিম ও তাঁর শুভাকাঙ্ক্ষীরা ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভোট ও দোয়া প্রার্থনা শুরু করেছেন।

ঢাকাস্থ কুমিল্লার সাংবাদিকদের ঐক্যবদ্ধ রাখা, পেশাগত মান উন্নয়ন এবং সদস্যদের সার্বিক কল্যাণে নিষ্ঠার সাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন তিনি।

নির্বাচন ঘিরে রাজধানী ঢাকায় কর্মরত কুমিল্লা জেলার সাংবাদিকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে।

উল্লেখ্য, ২০১৩ সালে প্রতিষ্ঠিত ‘কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা’ দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে ঢাকায় কর্মরত কুমিল্লার সাংবাদিকদের পারস্পরিক মেলবন্ধন ও পেশাগত স্বার্থ রক্ষায় কাজ করে আসছে। আগামী ১৭ জুলাই জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে এই নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

বরুড়ায় বাবা-ছেলে গ্রেপ্তার: বাবার বিরুদ্ধে ২৭ মামলা, রয়েছে ৫ বছরের সাজা পরোয়ানা

কুমিল্লা সাংবাদিক ফোরামের নির্বাচনে সাধারণ সম্পাদক পদপ্রার্থী বরুড়ার সালাহ উদ্দিন জসিম

প্রকাশের সময় : ১১:১১ পূর্বাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬