, শনিবার, ২৭ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শনিবার টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় তুরাগের নদী থেকে ৩ লাশ উদ্ধার, মেহেন্দীগঞ্জে নিহত ১; ৫ নেতাকর্মী এখনও নিখোঁজ কাতারে বরুড়ার রেমিট্যান্স যোদ্ধা রাসেলের মৃত্যু বরুড়ায় সহস্রাধিক মানুষের বিনামূল্যে চিকিৎসা সেবা রাজনীতি হতে হবে জনগণের সেবার জন্য: জনকল্যাণ পার্টির সভায় খায়রুল দেওয়ান জেলা পর্যায়ে রচনা প্রতিযোগিতায় ২য় ছোটতুলাগাঁও মহিলা কলেজের বুশরা কচুয়ায় পরকীয়ার প্রতিবাদ করায় স্ত্রীকে পিটিয়ে হত্যা, প্রেমিকা আটক; স্বামী পলাতক মাদক বিরোধী দিবসে বরুড়ায় ‘ভাব’-এর কর্মসূচি আজ শহীদ জননী জাহানারা ইমামের ৩২তম মৃত্যুবার্ষিকী কাস্টমস এজেন্টস এমপ্লয়ীজ ইউনিয়নের অবসর ও মরণোত্তর ভাতা ৪ লাখ ২৫ হাজার টাকা উন্নীত

কচুয়ার চৌমুহনী আলিম মাদ্রাসায় মিলাদ মাহফিল ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ 

কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী চৌমুহনী দারুস সুন্নাত আলিম মাদ্রাসায় -২০২৬ সালের আলিম পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল এবং শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার সকালে মাদ্রাসার মিলনায়তনে মিলাদ মাহফিল অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন, ওই মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থী, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আব্দুল কাহার আহমেদ মজুমদার।

এ সময় তিনি বলেন, চৌমুহনী দারুস সুন্নাত আলিম মাদ্রাসা ঐতিহ্যবাহী একটি মাদ্রাসা। এই মাদ্রাসায় সব সময় শিক্ষার্থীরা আলিম ও দাখিল পরীক্ষায়  ভালো ফলাফল অর্জন করে  সরকারি ও বেসরকারি প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ালেখা করে  দেশের বিভিন্ন প্রান্তে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত আছেন।

তিনি আরো বলেন, আগামী ২০২৭ সালে দাখিল ও আলিম পরীক্ষার্থীরা এখন থেকে প্রস্তুতি নেন। আপনারা যারা ক্লাস টেস্ট ও মূল্যায়ন পরীক্ষায় ভালো ফলাফল করতে পারবেন, তাদের মধ্যে এই মাদ্রাসার সকল শিক্ষকদের পরামর্শ ক্রমে মেধা তালিকায় করে ২০ জন শিক্ষার্থীর সকল যাবতীয় খরচ আমি বহন করবো ইনশাআল্লাহ।

মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে ও সহকারী অধ্যাপক সাইফুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ এবায়েদ তালুকদার ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের সহ-সভাপতি ও  বন্ধন সোসাইটি চৌমুহনী বাজারের সভাপতি ও বিভিন্ন সামাজিক সংগঠক কাজী হোসাইন আহমেদ, মাদ্রাসার উপাধ্যক্ষ মোস্তফা কামাল, সহকারী অধ্যাপক বাংলা মোঃ সিরাজুল ইসলাম, বর‌ইগাঁও যুব উন্নয়ন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ রবিউল আলম রবিউল, অভিভাবক ও বিশিষ্ট সমাজসেবক আবুল বাশার প্রমুখ। এ সময় মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

জনপ্রিয়

শনিবার টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

কচুয়ার চৌমুহনী আলিম মাদ্রাসায় মিলাদ মাহফিল ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ 

প্রকাশের সময় : ০৬:২৫ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬