, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বরুড়ায় বেপরোয়া চোর চক্র: রাজাপুরে ভিপি মন্নানের বাড়িতে দুঃসাহসিক চুরি কচুয়ার বহু শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিষ্ঠাতা ও শিক্ষানুরাগী মরহুম নুরুল আজাদের মৃত্যু বার্ষিকী পালিত বরুড়ায় বাকপ্রতিবন্ধী শ্যামলী বেগম দুই দিন ধরে নিখোঁজ বরুড়ায় সরকারি জায়গায় অনুমতি ছাড়াই গাছ কাটার অভিযোগ বরুড়ায় দুস্থ, অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে সরকারি সহায়তার চেক বিতরণ কচুয়ায় নূরপুর ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয়ে ল্যাপটপ ও প্রিন্টার উপহার দিলেন সভাপতি শাখাওয়াত হোসেন শাক্কু কচুয়ায় স্বপ্নবাজ সংগঠনের উদ্যোগে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ভাবনা আলোচনা সভা   ফজরের নামাজে গিয়ে আর ফেরেননি বরুড়ার আবু তাহের, ৩ দিন ধরে নিখোঁজ বরুড়ায় বিএনপির যৌথ সাংগঠনিক সভা অনুষ্ঠিত বরুড়ায় পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

আইনি সহায়তা দিতে ব্যর্থ শীর্ষ নেতারা! বরুড়ায় ক্ষোভে পদ ছাড়লেন ছাত্রদল নেতা আজহার

Oplus_16908288

কুমিল্লার বরুড়া উপজেলার ১২নং আড্ডা ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি ওমর ফারুক হৃদয় গ্রেপ্তারের পর দীর্ঘ দিন কারাবন্দী থাকলেও তার জামিন ও মুক্তির বিষয়ে শীর্ষ নেতাদের নিষ্ক্রিয়তায় নেতাকর্মীদের ক্ষোভ থামছেই না। এই ঘটনায় দলের ওপর হতাশ হয়ে পদত্যাগের মিছিলে যুক্ত হলেন আড্ডা ইউনিয়ন ছাত্রদলের সাংস্কৃতিক সম্পাদক আজহার উদ্দিন সরকার।

​গত ২৯ আগস্ট ২০২৬ তারিখে এক লিখিত বিজ্ঞপ্তির মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে দল থেকে অব্যাহতির ঘোষণা দেন।

​লিখিত বিজ্ঞপ্তিতে আজহার উদ্দিন সরকার উল্লেখ করেন, সংগঠনের বর্তমান সাংগঠনিক কার্যক্রম দেখে চরম হতাশ হয়ে তিনি স্বেচ্ছায় পদত্যাগ করছেন এবং ছাত্রদলের সব ধরনের সাংগঠনিক কার্যক্রম থেকে নিজেকে গুটিয়ে নিচ্ছেন।

​স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৯ জুলাই আড্ডা বাজারে এক ছাত্র বলাৎকারের ঘটনাকে কেন্দ্র করে পুলিশের সাথে স্থানীয় জনতার সংঘর্ষের সৃষ্টি হয়। উক্ত পরিস্থিতি সামাল দিতে গিয়ে পুলিশ আড্ডা ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি ওমর ফারুক হৃদয়কে গ্রেপ্তার করে। তবে গ্রেপ্তারের পর দীর্ঘ সময় পার হলেও তার মুক্তি বা আইনি সহায়তার জন্য জ্যেষ্ঠ কোনো নেতা কার্যকর পদক্ষেপ নেননি বলে অভিযোগ ওঠে।

​নেতাদের এমন উদাসীনতার প্রতিবাদে ইতিপূর্বে একাধিক দায়িত্বশীল নেতা পদত্যাগ করেছেন। ওমর ফারুক হৃদয়ের বিষয়ে দলের উদাসীনতা এবং সার্বিক স্থবিরতাকে কেন্দ্র করেই আজহার উদ্দিন সরকারের এই সর্বশেষ পদত্যাগ, যা এলাকায় ছাত্রদলের অভ্যন্তরীণ অসন্তোষকে আরও বাড়িয়ে দিয়েছে।

জনপ্রিয়

বরুড়ায় বেপরোয়া চোর চক্র: রাজাপুরে ভিপি মন্নানের বাড়িতে দুঃসাহসিক চুরি

আইনি সহায়তা দিতে ব্যর্থ শীর্ষ নেতারা! বরুড়ায় ক্ষোভে পদ ছাড়লেন ছাত্রদল নেতা আজহার

প্রকাশের সময় : ১২:১০ অপরাহ্ন, রবিবার, ৩০ আগস্ট ২০২৬