, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কচুয়ায় গলায় ফাঁস দিয়ে যুবকের আ-ত্ম-হ-ত্যা বরুড়ায় বেপরোয়া চোর চক্র: রাজাপুরে ভিপি মন্নানের বাড়িতে দুঃসাহসিক চুরি কচুয়ার বহু শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিষ্ঠাতা ও শিক্ষানুরাগী মরহুম নুরুল আজাদের মৃত্যু বার্ষিকী পালিত বরুড়ায় বাকপ্রতিবন্ধী শ্যামলী বেগম দুই দিন ধরে নিখোঁজ বরুড়ায় সরকারি জায়গায় অনুমতি ছাড়াই গাছ কাটার অভিযোগ বরুড়ায় দুস্থ, অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে সরকারি সহায়তার চেক বিতরণ কচুয়ায় নূরপুর ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয়ে ল্যাপটপ ও প্রিন্টার উপহার দিলেন সভাপতি শাখাওয়াত হোসেন শাক্কু কচুয়ায় স্বপ্নবাজ সংগঠনের উদ্যোগে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ভাবনা আলোচনা সভা   ফজরের নামাজে গিয়ে আর ফেরেননি বরুড়ার আবু তাহের, ৩ দিন ধরে নিখোঁজ বরুড়ায় বিএনপির যৌথ সাংগঠনিক সভা অনুষ্ঠিত

বরুড়ায় মাদক ও স্মার্টফোন আসক্তিকে শিক্ষার্থীদের ‘লাল কার্ড’

  • বরুড়া প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৬:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬
  • ১২৮ পড়া হয়েছে

কুমিল্লার বরুড়ায় মাদক, কিশোর অপরাধ ও স্মার্টফোনের অপব্যবহার রোধ এবং শিক্ষার্থীদের চরিত্র গঠনের লক্ষ্যে মতবিনিময় সভা ও শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

​বৃহস্পতিবার (১৩ আগস্ট) স্বেচ্ছাসেবী সংগঠন ‘লাল সবুজ উন্নয়ন সংঘ’-এর উদ্যোগে উপজেলার শাহের বানু আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আমিন নার্গিসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী নাজমুল হক।

​প্রধান অতিথির বক্তব্যে কাজী নাজমুল হক বলেন, “মাদক ও কিশোর অপরাধ আমাদের ভবিষ্যৎকে ধ্বংস করে দেয়। আর স্মার্টফোনের অপব্যবহার শিক্ষার্থীদের পড়াশোনা ও মনোযোগ নষ্ট করছে। তাই মাদক, বাল্যবিবাহ, কিশোর অপরাধ ও স্মার্টফোনের অপব্যবহারকে ‘লাল কার্ড’ দেখিয়ে তরুণ প্রজন্মকে নিজেদের সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে হবে।” শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, “তোমরাই আগামী দিনের বাংলাদেশ। তাই এখন থেকেই সচেতন হও, ভালো মানুষ হও এবং দেশকে ভালোবাসো।”

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহের বানু আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. রেজাউল করিম মজুমদার, লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল এবং সংগঠনটির সহ-সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মারুফ।

​এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনটির সদস্য ইয়াছিন, শামীম, সিহাব, আরাফাত, তুহিন, সিয়াম, অন্তু, ইফতি, মেহেদী, সোহান, আশিক, সাইফুল, ফখরুলসহ আরও অনেকে।

​সভা শেষে উপস্থিত শিক্ষার্থীরা মাদক ও স্মার্টফোন আসক্তিকে ‘না’ বলে চরিত্র গঠন ও দেশপ্রেমের শপথ গ্রহণ করে।

জনপ্রিয়

কচুয়ায় গলায় ফাঁস দিয়ে যুবকের আ-ত্ম-হ-ত্যা

বরুড়ায় মাদক ও স্মার্টফোন আসক্তিকে শিক্ষার্থীদের ‘লাল কার্ড’

প্রকাশের সময় : ০৬:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬