, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বরুড়ায় বেপরোয়া চোর চক্র: রাজাপুরে ভিপি মন্নানের বাড়িতে দুঃসাহসিক চুরি কচুয়ার বহু শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিষ্ঠাতা ও শিক্ষানুরাগী মরহুম নুরুল আজাদের মৃত্যু বার্ষিকী পালিত বরুড়ায় বাকপ্রতিবন্ধী শ্যামলী বেগম দুই দিন ধরে নিখোঁজ বরুড়ায় সরকারি জায়গায় অনুমতি ছাড়াই গাছ কাটার অভিযোগ বরুড়ায় দুস্থ, অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে সরকারি সহায়তার চেক বিতরণ কচুয়ায় নূরপুর ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয়ে ল্যাপটপ ও প্রিন্টার উপহার দিলেন সভাপতি শাখাওয়াত হোসেন শাক্কু কচুয়ায় স্বপ্নবাজ সংগঠনের উদ্যোগে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ভাবনা আলোচনা সভা   ফজরের নামাজে গিয়ে আর ফেরেননি বরুড়ার আবু তাহের, ৩ দিন ধরে নিখোঁজ বরুড়ায় বিএনপির যৌথ সাংগঠনিক সভা অনুষ্ঠিত বরুড়ায় পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

বরুড়ায় নিজ খরচে স্পিড ব্রেকারে রং করলেন সাংবাদিক শরীফ উদ্দিন

Oplus_16908288

কুমিল্লার বরুড়ায় পৌরসভা অফিস সংলগ্ন বরুড়া – ঝলম রোড চৌরাস্তা মোড়ের স্পিড ব্রেকারের রং উঠে যাওয়ায় যানবাহন চলাচলে তৈরি হচ্ছিল ঝুঁকি। বিশেষ করে পথচারী ও ছোট-বড় যানবাহনের চালকরা স্পিড ব্রেকারটি দূর থেকে বুঝতে না পারায় হঠাৎ ব্রেক করতে গিয়ে দুর্ভোগে পড়ছিলেন। এতে বয়স্ক ও অসুস্থ মানুষদেরও কষ্ট হচ্ছিল।

বিষয়টি নজরে আসার পর মানবিক দিক বিবেচনা করে মঙ্গলবার (১১ আগস্ট) দুপুর ২টার দিকে নিজ উদ্যোগে স্পিড ব্রেকারটিতে রং করার কাজ করেন বরুড়া প্রেসক্লাবের প্রচার সম্পাদক সাংবাদিক মোঃ শরীফ উদ্দিন।

তিনি জানান, দীর্ঘদিন ধরে সাংবাদিকতার পাশাপাশি স্বেচ্ছাসেবী ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন। মানুষের যেকোনো বিপদ-আপদে সহযোগিতার চেষ্টা করেন। কোথাও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া, অসুস্থ ব্যক্তির চিকিৎসার ব্যবস্থা করাসহ বিভিন্ন মানবিক কাজে তিনি এগিয়ে আসেন।

মোঃ শরীফ উদ্দিন বলেন, “আজ দুপুরে হঠাৎ স্পিড ব্রেকারটির দিকে নজর পড়ে। রং উঠে যাওয়ায় অনেক গাড়ি দূর থেকে এটি বুঝতে পারছিল না। এতে বিশেষ করে বৃদ্ধ ও অসুস্থ মানুষদের কষ্ট হচ্ছিল। বিষয়টি মানবিকভাবে বিবেচনা করে নিজের খরচে ও স্বেচ্ছাশ্রমে স্পিড ব্রেকারটিতে রং করে দিয়েছি।”

স্থানীয়রা জানান, গুরুত্বপূর্ণ সড়কের স্পিড ব্রেকারগুলোর রং নিয়মিত সংস্কার করা হলে দুর্ঘটনার ঝুঁকি কমবে এবং যানবাহন চলাচল আরও নিরাপদ হবে। পাশাপাশি সাংবাদিক শরীফ উদ্দিনের এমন স্বেচ্ছাসেবী উদ্যোগকে তারা প্রশংসা করেন।

জনপ্রিয়

বরুড়ায় বেপরোয়া চোর চক্র: রাজাপুরে ভিপি মন্নানের বাড়িতে দুঃসাহসিক চুরি

বরুড়ায় নিজ খরচে স্পিড ব্রেকারে রং করলেন সাংবাদিক শরীফ উদ্দিন

প্রকাশের সময় : ০৮:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬