, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বরুড়ায় বেপরোয়া চোর চক্র: রাজাপুরে ভিপি মন্নানের বাড়িতে দুঃসাহসিক চুরি কচুয়ার বহু শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিষ্ঠাতা ও শিক্ষানুরাগী মরহুম নুরুল আজাদের মৃত্যু বার্ষিকী পালিত বরুড়ায় বাকপ্রতিবন্ধী শ্যামলী বেগম দুই দিন ধরে নিখোঁজ বরুড়ায় সরকারি জায়গায় অনুমতি ছাড়াই গাছ কাটার অভিযোগ বরুড়ায় দুস্থ, অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে সরকারি সহায়তার চেক বিতরণ কচুয়ায় নূরপুর ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয়ে ল্যাপটপ ও প্রিন্টার উপহার দিলেন সভাপতি শাখাওয়াত হোসেন শাক্কু কচুয়ায় স্বপ্নবাজ সংগঠনের উদ্যোগে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ভাবনা আলোচনা সভা   ফজরের নামাজে গিয়ে আর ফেরেননি বরুড়ার আবু তাহের, ৩ দিন ধরে নিখোঁজ বরুড়ায় বিএনপির যৌথ সাংগঠনিক সভা অনুষ্ঠিত বরুড়ায় পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

বরুড়ার আলোকিত পথপ্রদর্শক মোঃ আব্দুল হাই স্যার আর নেই

Oplus_16908288

কুমিল্লার বরুড়া উপজেলার আড্ডা ইউনিয়নের আড্ডা গ্রামের কৃতিসন্তান, আলোকিত মানুষ গড়ার মহান কারিগর ও সর্বজন শ্রদ্ধেয় শিক্ষক মোঃ আব্দুল হাই আর নেই। চিকিৎসাধীন অবস্থায় আজ বেলা ১১:৫০ মিনিটে কুমিল্লা মডার্ন হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

​তিনি ঐতিহ্যবাহী আড্ডা উমেদিয়া উচ্চ বিদ্যালয়ের অত্যন্ত জনপ্রিয় ও নিষ্ঠাবান ইংরেজি শিক্ষক ছিলেন।

​দীর্ঘ শিক্ষকতা জীবনে তিনি কেবল পাঠদানের মধ্যেই সীমাবদ্ধ থাকেননি; বরং স্নেহ, শাসন ও প্রগতির আলো দিয়ে গড়ে তুলেছেন হাজারো শিক্ষার্থী। একজন আদর্শ শিক্ষক ও পথপ্রদর্শক হিসেবে তাঁর দেওয়া শিক্ষা এবং দিকনির্দেশনা অসংখ্য শিক্ষার্থীর হৃদয়ে চিরভাস্বর হয়ে থাকবে।

​তাঁর এই প্রয়াণে আড্ডা গ্রামসহ বরুড়া উপজেলার শিক্ষাঙ্গন ও সর্বস্তরের মানুষের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। প্রিয় শিক্ষকের প্রয়াণে সামাজিক যোগাযোগমাধ্যমে আক্ষেপ ও গভীর শোক প্রকাশ করছেন তাঁর সহকর্মী, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা।

​মরহুমের পরিবারের পক্ষ থেকে তাঁর রুহের মাগফিরাত কামনায় সর্বস্তরের মানুষের কাছে দোয়া প্রার্থনা করা হয়েছে।

জনপ্রিয়

বরুড়ায় বেপরোয়া চোর চক্র: রাজাপুরে ভিপি মন্নানের বাড়িতে দুঃসাহসিক চুরি

বরুড়ার আলোকিত পথপ্রদর্শক মোঃ আব্দুল হাই স্যার আর নেই

প্রকাশের সময় : ১২:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬