, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বরুড়ায় গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন এর সাংগঠনিক সভা অনুষ্ঠিত  জুম্মার নামাজ শেষে বরুড়ার সার্বিক পরিস্থিতি পরিদর্শনে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী বরুড়ায় মানসিক ভারসাম্যহীন সঞ্জিত মজুমদার নিখোঁজ, সন্ধানের আকুল আবেদন কচুয়ায় প্রবাসী পরিবারকে হয়রানির অভিযোগে মানববন্ধন বরুড়ায় মন্ত্রী’র অভিপ্রায়ে ‘বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬’ উদ্বোধন কচুয়ায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার কচুয়ায় তথ্য গোপন ও ট্রেড লাইসেন্স স্বাক্ষর জালিয়াতি করে টিসিবি ডিলার নিয়োগের অভিযোগ  গৃহায়ন ও গণপূর্তমন্ত্রীর সঙ্গে ঢাকা ট্যাকসেস বার অ্যাসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ বরুড়ায় ট্রান্সফরমার চুরির ঘটনায় ছাত্রদল সভাপতিসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, ‘ষড়যন্ত্র’ বলছে উপজেলা ছাত্রদল সংসদের সাউন্ড সিস্টেম আধুনিকায়নে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত

কুমিল্লার সার্বিক উন্নয়নে প্রধানমন্ত্রীর নজর থাকবে: গণপূর্তমন্ত্রী

কুমিল্লার সার্বিক উন্নয়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের নজরদারি থাকবে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন। আজ (শনিবার, ৪ জুলাই) কুমিল্লা টাউন হল মাঠে কুমিল্লার উন্নয়ন অগ্রগতি ও পরিকল্পনা বাস্তবায়নে নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, ‘বিএনপি সরকার গঠনের পর এরইমধ্যে কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ গঠন করা হয়েছে, ঢাকার সঙ্গে সরাসরি রেল যোগাযোগ স্থাপনের জন্য ঢাকা-কুমিল্লা রেল কর্ডলাইন স্থাপনের প্রস্তাব পাশ হয়েছে। কুমিল্লায় আরো একটি ৫ শ’ অথবা ১ হাজার শয্যার হাসপাতাল প্রতিষ্ঠার পরিকল্পনা চলছে। এসব বিষয় নিয়ে প্রধানমন্ত্রীর সাথে আমার কথা হয়েছে। তিনি বলেছেন, কুমিল্লার উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত থাকবে।’

মন্ত্রী বলেন, ‘বিএনপি ক্ষমতায় এলেই কুমিল্লার উন্নয়ন তরান্বিত হয়। এবারো উন্নয়ন হবে। একটি বিভাগীয় শহরে যে সকল সুযোগ সুবিধা থাকে কুমিল্লায় তার চেয়েও বেশি উন্নয়নের জন্য আমরা কাজ করে যাচ্ছি।’ সমাবেশে উন্নয়ন পরিকল্পনা ও অগ্রগতি তুলে ধরেন কুমিল্লা-৬ সদর আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী।

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. আমীরুজ্জামান আমীরের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, জেলা পরিষদ কুমিল্লার প্রশাসক ও বিএনপির কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মো. মোস্তাক মিয়া, জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট কাইমুল হক রিংকু, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নজরুল হক ভূঁইয়া স্বপনসহ নেতৃবৃন্দ।

জনপ্রিয়

বরুড়ায় গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন এর সাংগঠনিক সভা অনুষ্ঠিত 

কুমিল্লার সার্বিক উন্নয়নে প্রধানমন্ত্রীর নজর থাকবে: গণপূর্তমন্ত্রী

প্রকাশের সময় : ০৯:১৫ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬