, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কচুয়ায় গলায় ফাঁস দিয়ে যুবকের আ-ত্ম-হ-ত্যা বরুড়ায় বেপরোয়া চোর চক্র: রাজাপুরে ভিপি মন্নানের বাড়িতে দুঃসাহসিক চুরি কচুয়ার বহু শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিষ্ঠাতা ও শিক্ষানুরাগী মরহুম নুরুল আজাদের মৃত্যু বার্ষিকী পালিত বরুড়ায় বাকপ্রতিবন্ধী শ্যামলী বেগম দুই দিন ধরে নিখোঁজ বরুড়ায় সরকারি জায়গায় অনুমতি ছাড়াই গাছ কাটার অভিযোগ বরুড়ায় দুস্থ, অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে সরকারি সহায়তার চেক বিতরণ কচুয়ায় নূরপুর ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয়ে ল্যাপটপ ও প্রিন্টার উপহার দিলেন সভাপতি শাখাওয়াত হোসেন শাক্কু কচুয়ায় স্বপ্নবাজ সংগঠনের উদ্যোগে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ভাবনা আলোচনা সভা   ফজরের নামাজে গিয়ে আর ফেরেননি বরুড়ার আবু তাহের, ৩ দিন ধরে নিখোঁজ বরুড়ায় বিএনপির যৌথ সাংগঠনিক সভা অনুষ্ঠিত

বরুড়ায় এইচএসসি পরীক্ষার্থীদের কলম ও পানি উপহার দিল থানা প্রেসক্লাব

  • বরুড়া প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৭:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
  • ১৭৮ পড়া হয়েছে

কুমিল্লার বরুড়া উপজেলায় এইচএসসি ও সমমান পরীক্ষার্থীদের মাঝে ব্যতিক্রমী উদ্যোগে কলম এবং খাবার পানি বিতরণ করেছে বরুড়া থানা প্রেসক্লাব।

আজ ২ জুলাই, বৃহস্পতিবার সকাল ৯টায় উপজেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে গিয়ে পরীক্ষার্থীদের হাতে এই উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। কেন্দ্রে প্রবেশের মুখে সাংবাদিকদের কাছ থেকে এমন প্রয়োজনীয় ও ব্যতিক্রমী উপহার পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন শিক্ষার্থী এবং শিক্ষকরা।

​উপহার বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন বরুড়া থানা প্রেসক্লাবের সভাপতি মোঃ মাসুদ মজুমদার। তিনি বলেন, “পরীক্ষার্থীদের মানসিক মনোবল বাড়াতে এবং এই তীব্র গরমে তাদের কিছুটা স্বস্তি দিতেই আমাদের এই ক্ষুদ্র আয়োজন। শিক্ষার্থীরা যেন নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারে, এটাই আমাদের কামনা।”

​এ সময় আরও উপস্থিত ছিলেন বরুড়া থানা প্রেসক্লাবের অর্থ ও বার্তা সম্পাদক মোঃ জাহাঙ্গীর মীর এবং প্রচার সম্পাদক মোঃ রাকিবুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

​সংশ্লিষ্ট কেন্দ্র সচিব ও শিক্ষকরা এই উদ্যোগের প্রশংসা করে জানান, পরীক্ষার দিন সকালে শিক্ষার্থীদের মাঝে কলম ও পানি বিতরণের এই চিন্তাটি অত্যন্ত চমৎকার এবং প্রশংসনীয়। এটি শিক্ষার্থীদের মাঝে এক ধরণের ইতিবাচক অনুপ্রেরণা জোগাবে।

জনপ্রিয়

কচুয়ায় গলায় ফাঁস দিয়ে যুবকের আ-ত্ম-হ-ত্যা

বরুড়ায় এইচএসসি পরীক্ষার্থীদের কলম ও পানি উপহার দিল থানা প্রেসক্লাব

প্রকাশের সময় : ০৭:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬