, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কচুয়ায় গলায় ফাঁস দিয়ে যুবকের আ-ত্ম-হ-ত্যা বরুড়ায় বেপরোয়া চোর চক্র: রাজাপুরে ভিপি মন্নানের বাড়িতে দুঃসাহসিক চুরি কচুয়ার বহু শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিষ্ঠাতা ও শিক্ষানুরাগী মরহুম নুরুল আজাদের মৃত্যু বার্ষিকী পালিত বরুড়ায় বাকপ্রতিবন্ধী শ্যামলী বেগম দুই দিন ধরে নিখোঁজ বরুড়ায় সরকারি জায়গায় অনুমতি ছাড়াই গাছ কাটার অভিযোগ বরুড়ায় দুস্থ, অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে সরকারি সহায়তার চেক বিতরণ কচুয়ায় নূরপুর ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয়ে ল্যাপটপ ও প্রিন্টার উপহার দিলেন সভাপতি শাখাওয়াত হোসেন শাক্কু কচুয়ায় স্বপ্নবাজ সংগঠনের উদ্যোগে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ভাবনা আলোচনা সভা   ফজরের নামাজে গিয়ে আর ফেরেননি বরুড়ার আবু তাহের, ৩ দিন ধরে নিখোঁজ বরুড়ায় বিএনপির যৌথ সাংগঠনিক সভা অনুষ্ঠিত

বরুড়ার সাবেক প্রধান শিক্ষক এনায়েত উল্লাহ মিয়াজীর ইন্তেকাল

  • মোঃ সবুজ হোসেন
  • প্রকাশের সময় : ১০:২৪ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬
  • ১৭৭ পড়া হয়েছে

কুমিল্লার বরুড়া উপজেলার গালিমপুর ইউনিয়নের ধ্বনিশ্বর গ্রামের কৃতি সন্তান ও ধ্বনিশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক জনাব এনায়েত উল্লাহ মিয়াজী আর নেই। আজ ২৭ জুন ২০২৬ খ্রিষ্টাব্দ, রোজ শনিবার সকাল ৭:০০ ঘটিকায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

​তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পরিবার, আত্মীয়-স্বজন এবং দীর্ঘদিনের সহকর্মী ও শিক্ষার্থীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে আসে। একজন আদর্শ শিক্ষক ও সমাজসেবক হিসেবে এলাকায় তার ব্যাপক সুনাম ও অবদান রয়েছে।

​মরহুমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এলাকার সর্বস্তরের জনগণ। শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে স্থানীয় গুণীজনরা বলেন, “শিক্ষক হিসেবে এনায়েত উল্লাহ মিয়াজী আলোর দিশারী ছিলেন। তার এই শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়।”

​সকলেই মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং মহান আল্লাহ তায়ালার দরবারে প্রার্থনা করেছেন, তিনি যেন মরহুমকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করেন।

জনপ্রিয়

কচুয়ায় গলায় ফাঁস দিয়ে যুবকের আ-ত্ম-হ-ত্যা

বরুড়ার সাবেক প্রধান শিক্ষক এনায়েত উল্লাহ মিয়াজীর ইন্তেকাল

প্রকাশের সময় : ১০:২৪ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬