, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বরুড়ায় বেপরোয়া চোর চক্র: রাজাপুরে ভিপি মন্নানের বাড়িতে দুঃসাহসিক চুরি কচুয়ার বহু শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিষ্ঠাতা ও শিক্ষানুরাগী মরহুম নুরুল আজাদের মৃত্যু বার্ষিকী পালিত বরুড়ায় বাকপ্রতিবন্ধী শ্যামলী বেগম দুই দিন ধরে নিখোঁজ বরুড়ায় সরকারি জায়গায় অনুমতি ছাড়াই গাছ কাটার অভিযোগ বরুড়ায় দুস্থ, অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে সরকারি সহায়তার চেক বিতরণ কচুয়ায় নূরপুর ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয়ে ল্যাপটপ ও প্রিন্টার উপহার দিলেন সভাপতি শাখাওয়াত হোসেন শাক্কু কচুয়ায় স্বপ্নবাজ সংগঠনের উদ্যোগে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ভাবনা আলোচনা সভা   ফজরের নামাজে গিয়ে আর ফেরেননি বরুড়ার আবু তাহের, ৩ দিন ধরে নিখোঁজ বরুড়ায় বিএনপির যৌথ সাংগঠনিক সভা অনুষ্ঠিত বরুড়ায় পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

বরুড়ায় মধ্যরাতে প্রবাসীর বাড়িতে পুলিশি অভিযান ও মোবাইল চুরির অভিযোগ

Oplus_16908288

কুমিল্লার বরুড়া উপজেলার আড্ডা ইউনিয়নের পিলগিরী গ্রামে মধ্যরাতে এক দুবাই প্রবাসীর বাড়িতে পুলিশি অভিযান, পরিবারের সদস্যদের হয়রানি এবং মোবাইল ফোন চুরির অভিযোগ উঠেছে। ভুক্তভোগী প্রবাসী মোঃ শরীফ হোসেন ফেসবুকে পোস্ট দিয়ে এই ঘটনার তীব্র নিন্দা ও বিচার দাবি করেছেন।

​ভুক্তভোগীর অভিযোগ, ২১ জুন (রবিবার) দিবাগত রাত ১২:৩৫ মিনিটে কোনো ওয়ারেন্ট বা মামলা ছাড়াই ৪-৫ জন পুলিশ সদস্য তাঁর বাড়ি ঘেরাও করে ঘরে প্রবেশ করে। এ সময় পুলিশের সাথে সারিয়া বিটার মনিরসহ স্থানীয় কয়েকজন দালালও উপস্থিত ছিল। তল্লাশির নামে তারা প্রথমে তাঁর স্ত্রীর মোবাইল ছিনিয়ে নেয় (যা পরে ফেরত দেয়) এবং যাওয়ার সময় তাঁর বৃদ্ধ বাবার মোবাইল ফোনটি নিয়ে যায় দালাল চক্র, যাকে প্রবাসী শরীফ হোসেন ‘ডাকাতি ও চুরির শামিল’ বলে উল্লেখ করেছেন।

​তিনি আরও অভিযোগ করেন, যাওয়ার সময় তাঁর স্ত্রীকে চরম ধমক ও পরবর্তীতে মহিলা পুলিশ দিয়ে তুলে নিয়ে যাওয়ার হুমকি দেওয়া হয়।

​নিজেকে আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত দাবি করে শরীফ হোসেন জানান, রাজনৈতিক আদর্শের কারণে একজন প্রবাসীর পরিবারকে রাতের অন্ধকারে এভাবে মানসিক নির্যাতন করা কাপুরুষোচিত। তিনি প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও এলাকাবাসীর কাছে বাবার চুরি হওয়া মোবাইল ফেরতসহ এই পুরো ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন। ঘটনাটি নিয়ে স্থানীয় এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

জনপ্রিয়

বরুড়ায় বেপরোয়া চোর চক্র: রাজাপুরে ভিপি মন্নানের বাড়িতে দুঃসাহসিক চুরি

বরুড়ায় মধ্যরাতে প্রবাসীর বাড়িতে পুলিশি অভিযান ও মোবাইল চুরির অভিযোগ

প্রকাশের সময় : ১১:১৪ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬