, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কচুয়ায় গলায় ফাঁস দিয়ে যুবকের আ-ত্ম-হ-ত্যা বরুড়ায় বেপরোয়া চোর চক্র: রাজাপুরে ভিপি মন্নানের বাড়িতে দুঃসাহসিক চুরি কচুয়ার বহু শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিষ্ঠাতা ও শিক্ষানুরাগী মরহুম নুরুল আজাদের মৃত্যু বার্ষিকী পালিত বরুড়ায় বাকপ্রতিবন্ধী শ্যামলী বেগম দুই দিন ধরে নিখোঁজ বরুড়ায় সরকারি জায়গায় অনুমতি ছাড়াই গাছ কাটার অভিযোগ বরুড়ায় দুস্থ, অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে সরকারি সহায়তার চেক বিতরণ কচুয়ায় নূরপুর ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয়ে ল্যাপটপ ও প্রিন্টার উপহার দিলেন সভাপতি শাখাওয়াত হোসেন শাক্কু কচুয়ায় স্বপ্নবাজ সংগঠনের উদ্যোগে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ভাবনা আলোচনা সভা   ফজরের নামাজে গিয়ে আর ফেরেননি বরুড়ার আবু তাহের, ৩ দিন ধরে নিখোঁজ বরুড়ায় বিএনপির যৌথ সাংগঠনিক সভা অনুষ্ঠিত

বরুড়ায় ‘মাহফিলে নাতে মোস্তফা’ সম্পন্ন

  • মোঃ সবুজ হোসেন
  • প্রকাশের সময় : ১০:০৭ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬
  • ৩০১ পড়া হয়েছে

পবিত্র আহলে বাইত (আ:)গণের স্মরণ এবং হিজরী নববর্ষ উপলক্ষ্যে কুমিল্লার বরুড়ায় গত ২১ জুন ২০২৬ইং, রবিবার ‘মাহফিলে নাতে মোস্তফা’ সফলভাবে সম্পন্ন হয়েছে। হিজরী নববর্ষ উদযাপন পরিষদ, বরুড়া উপজেলা, কুমিল্লার উদ্যোগে এবং চেয়ারম্যান আব্দুল লতিফ ফাউন্ডেশনের চেয়ারম্যান আরিফ তালুকদারের সৌজন্যে বরুড়া সুন্নিয়া কামিল মাদ্রাসা মাঠে বাদ আসর থেকে এই আধ্যাত্মিক ও ধর্মীয় আলোচনা সভা ও মাহফিল অনুষ্ঠিত হয়।

​এর আগে মাহফিলটি সুন্দর ও সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে হিজরী নববর্ষ উদযাপন পরিষদের আহ্বায়ক মুহাম্মদ ফয়সাল হোসাইন ক্বাদেরী ও সদস্য সচিব মুহাম্মদ মোস্তফা রেজা ক্বাদেরীসহ উদযাপন পরিষদের নেতৃবৃন্দ বরুড়ার স্থানীয় বিশিষ্টজনদের মাঝে মাহফিলের আমন্ত্রণপত্র বিতরণ ও ব্যাপক প্রচারণামূলক কার্যক্রম পরিচালনা করেছিলেন।

উদ্বোধক ছিলেন পীরে ত্বরীকত হযরতুল আল্লামা অধ্যাপক মুফতী কাজী মুহাম্মদ গোলাম মহিউদ্দিন লতিফী আল ক্বাদেরী (মা: জি: আ:)। প্রধান অতিথি ছিলেন পীরে ত্বরীকত হযরত মাওলানা শাহ্ মুহাম্মদ ওমর ফারুক খন্দকার (মা: জি: আ:)। সভাপতিত্ব করেন বরুড়া সুন্নিয়া কামিল মাদ্রাসার দাতা সদস্য ও বিশিষ্ট সাংবাদিক মুহাম্মদ ইলিয়াস আহমদ। ​বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া সুন্নিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ হযরতুল আল্লামা মুফতী আলী আকবর ফারুকীসহ দেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম এবং আমন্ত্রিত ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মাহফিলে নাতে রাসুল (সা:) পরিবেশন করেন চট্টগ্রাম ও বরুড়ার খ্যাতনামা শায়েরবৃন্দ। উক্ত মাহফিলে বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসলিম উম্মাহ ও রাসুলপ্রেমিক তাওহিদী জনতা উপস্থিত হয়ে মাহফিলকে সাফল্যমণ্ডিত করেছেন।

জনপ্রিয়

কচুয়ায় গলায় ফাঁস দিয়ে যুবকের আ-ত্ম-হ-ত্যা

বরুড়ায় ‘মাহফিলে নাতে মোস্তফা’ সম্পন্ন

প্রকাশের সময় : ১০:০৭ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬