, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বরুড়ায় বেপরোয়া চোর চক্র: রাজাপুরে ভিপি মন্নানের বাড়িতে দুঃসাহসিক চুরি কচুয়ার বহু শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিষ্ঠাতা ও শিক্ষানুরাগী মরহুম নুরুল আজাদের মৃত্যু বার্ষিকী পালিত বরুড়ায় বাকপ্রতিবন্ধী শ্যামলী বেগম দুই দিন ধরে নিখোঁজ বরুড়ায় সরকারি জায়গায় অনুমতি ছাড়াই গাছ কাটার অভিযোগ বরুড়ায় দুস্থ, অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে সরকারি সহায়তার চেক বিতরণ কচুয়ায় নূরপুর ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয়ে ল্যাপটপ ও প্রিন্টার উপহার দিলেন সভাপতি শাখাওয়াত হোসেন শাক্কু কচুয়ায় স্বপ্নবাজ সংগঠনের উদ্যোগে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ভাবনা আলোচনা সভা   ফজরের নামাজে গিয়ে আর ফেরেননি বরুড়ার আবু তাহের, ৩ দিন ধরে নিখোঁজ বরুড়ায় বিএনপির যৌথ সাংগঠনিক সভা অনুষ্ঠিত বরুড়ায় পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত
ছবি: সংগ্রহীত

কুমিল্লা-২ আসনের সাবেক এমপি সেলিমা আহমাদ মেরীর ইন্তেকাল

  • মোঃ সবুজ হোসেন
  • প্রকাশের সময় : ১২:০৬ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬
  • ১৫৮ পড়া হয়েছে

কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সাবেক সংসদ সদস্য ও বিশিষ্ট নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মেরী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
​রোববার (২১ জুন) রাত ৭টা ৪০ মিনিটে থাইল্যান্ডের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
​সেলিমা আহমাদ মেরী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-২ আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। রাজনীতির পাশাপাশি তিনি দেশের ব্যবসায়িক অঙ্গনেও সুপরিচিত ছিলেন এবং নারী উদ্যোক্তাদের শীর্ষ সংগঠন উইমেন এন্টারপ্রেনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ওয়েব) সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
​তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে নির্বাচনী এলাকা হোমনা ও তিতাসসহ পুরো কুমিল্লা জেলা জুড়ে সর্বস্তরের নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে গভীর শোকের ছায়া নেমে আসে।
​তার এই আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কুমিল্লা উত্তর জেলা যুবলীগের সদস্য সচিব সারওয়ার হোসেন বাবু। এক ফেসবুক বার্তায় তিনি লেখেন, “কুমিল্লা-২ আসনের সাবেক সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী আপা আজ রাত ৭টা ৪০ মিনিটে থাইল্যান্ডের একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন।” তিনি মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
​সোশ্যাল মিডিয়া ও রাজনৈতিক অঙ্গনে আরও অনেকেই এই নারী নেত্রীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করছেন।

জনপ্রিয়

বরুড়ায় বেপরোয়া চোর চক্র: রাজাপুরে ভিপি মন্নানের বাড়িতে দুঃসাহসিক চুরি

ছবি: সংগ্রহীত

কুমিল্লা-২ আসনের সাবেক এমপি সেলিমা আহমাদ মেরীর ইন্তেকাল

প্রকাশের সময় : ১২:০৬ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬