, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বরুড়ায় অটোরিকশার ধাক্কায় ২য় শ্রেণির ছাত্রী মুমূর্ষু, আইসিইউতে চিকিৎসাধীন বরুড়ায় ফুটপাত দখলবিরোধী অভিযানে স্বস্তি সাধারণ মানুষের বরুড়ায় বাবা-ছেলে গ্রেপ্তার: বাবার বিরুদ্ধে ২৭ মামলা, রয়েছে ৫ বছরের সাজা পরোয়ানা বরুড়ায় জাতীয় যুব দিবস পালিত, যুব উদ্যোক্তাদের মাঝে ঋণের চেক ও প্রশিক্ষণার্থীদের সনদ বিতরণ বরুড়ায় পুলিশের বিশেষ অভিযান: ২০ জন আটক, আদালতে সোপর্দ ৫ বরুড়ায় পিআইবির তিন দিনের কর্মশালা শেষ: সনদ পেলেন ৩৫ সাংবাদিক বরুড়ায় ইউসুফ নামের এক ব্যক্তিকে হত্যার অভিযোগ বরুড়ায় পিআইবির উদ্যোগে মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ শুরু বরুড়ায় এক দফা দাবিতে গামারুয়ায় মানববন্ধন গভীর রাতে বরুড়ায় বসতঘরে ভয়াবহ আগুন, সর্বস্ব হারিয়ে দিশেহারা পরিবার

বরুড়ায় উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা

কুমিল্লার বরুড়ায় আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে আইন-শৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা বিষয়ক এক মতবিনিময় ও প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে বরুড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।

​বরুড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আসাদুজ্জামান রনির সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা বিএনপির সভাপতি কায়সার আলম সেলিম।

​সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহসান হাফিজ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ জহিরুল হক স্বপন, বরুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী নাজমুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আশরাফুজ্জামান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব নুরুল ইসলাম নুরু, পৌরসভা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র জসিম উদ্দিন পাটোয়ারী, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট-এর বরুড়া উপজেলা শাখার সভাপতি ডাঃ তপন কুমার ভৌমিক এবং বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট-এর সাধারণ সম্পাদক রাজীব দত্ত।

​বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বরুড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাষ্টার তপন বনিকের সঞ্চালনায় সভায় স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা দুর্গাপূজা উপলক্ষে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা এবং প্রতিটি মণ্ডপে নজরদারি বাড়াতে ঐকমত্য ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেন।

বরুড়ায় অটোরিকশার ধাক্কায় ২য় শ্রেণির ছাত্রী মুমূর্ষু, আইসিইউতে চিকিৎসাধীন

বরুড়ায় উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা

প্রকাশের সময় : ০৩:৩৪ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬