, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বরুড়ায় বেপরোয়া চোর চক্র: রাজাপুরে ভিপি মন্নানের বাড়িতে দুঃসাহসিক চুরি কচুয়ার বহু শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিষ্ঠাতা ও শিক্ষানুরাগী মরহুম নুরুল আজাদের মৃত্যু বার্ষিকী পালিত বরুড়ায় বাকপ্রতিবন্ধী শ্যামলী বেগম দুই দিন ধরে নিখোঁজ বরুড়ায় সরকারি জায়গায় অনুমতি ছাড়াই গাছ কাটার অভিযোগ বরুড়ায় দুস্থ, অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে সরকারি সহায়তার চেক বিতরণ কচুয়ায় নূরপুর ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয়ে ল্যাপটপ ও প্রিন্টার উপহার দিলেন সভাপতি শাখাওয়াত হোসেন শাক্কু কচুয়ায় স্বপ্নবাজ সংগঠনের উদ্যোগে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ভাবনা আলোচনা সভা   ফজরের নামাজে গিয়ে আর ফেরেননি বরুড়ার আবু তাহের, ৩ দিন ধরে নিখোঁজ বরুড়ায় বিএনপির যৌথ সাংগঠনিক সভা অনুষ্ঠিত বরুড়ায় পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

বরুড়ায় দুস্থ, অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে সরকারি সহায়তার চেক বিতরণ

কুমিল্লার বরুড়ায় দুস্থ, অসহায় ও প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে সরকারি আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।

আজ রবিবার (১৩ সেপ্টেম্বর) বরুড়া উপজেলা অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় এ চেক বিতরণ অনুষ্ঠিত হয়।

এ সময় বরুড়া উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান রনি-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বরুড়া উপজেলা বিএনপির সভাপতি কায়সার আলম সেলিম।

অন্যদের মাঝে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নূরুল ইসলাম নূরু, কোষাধ্যক্ষ ইলিয়াস আহমদ, সহ-দফতর সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী, উপজেলা যুবদলের সহ-সভাপতি সেলিম মিয়াজী, বরুড়া প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান জনি।

অন্যদের মাঝে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক গাজী মমিনুল হক লিটন ও সাংগঠনিক সম্পাদক ফারভেজ মোশাররফ।

অনুষ্ঠানে বরুড়া উপজেলার মুসলিমসহ বিভিন্ন সম্প্রদায়ের বিভিন্ন শ্রেণি-পেশার ৫৭ জন দুস্থ, অসহায় ও প্রতিবন্ধী ব্যক্তির প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ৫ লাখ ৭০ হাজার টাকার সরকারি সহায়তার চেক প্রদান করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে কায়সার আলম সেলিম বলেন, কুমিল্লা-৮ (বরুড়া) আসনের এমপি ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী জাকারিয়া তাহের সুমনের উদ্যোগে সরকারের পক্ষ থেকে বরাদ্দ এনে বরুড়ার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের চিকিৎসা ও জীবিকা নির্বাহের জন্য আর্থিক অনুদান দেওয়া হচ্ছে। সমাজের অসহায় ও পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানো সরকারের অন্যতম দায়িত্ব। এই সহায়তার মাধ্যমে অসচ্ছল মানুষের চিকিৎসা ব্যয় মেটানো ও দৈনন্দিন জীবনে কিছুটা স্বস্তি ফিরিয়ে আনা সম্ভব হবে।

তিনি আরও বলেন, সরকারি সহায়তা প্রকৃত অসহায় ও প্রয়োজনীয় মানুষের কাছে পৌঁছে দিতে হবে। সমাজের দরিদ্র, প্রতিবন্ধী ও সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান রনি বলেন, সরকারি বিভিন্ন কর্মসূচির আওতায় সমাজের পিছিয়ে পড়া ও অসহায় মানুষের জন্য আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। সরকারের বরাদ্দকৃত অর্থ যাতে সঠিকভাবে প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে যায়, সে বিষয়ে উপজেলা প্রশাসন গুরুত্ব দিয়ে কাজ করছে।

তিনি বলেন, অসহায় মানুষের পাশে দাঁড়ানো শুধু সরকারের দায়িত্ব নয়; সমাজের বিত্তবান ব্যক্তি, জনপ্রতিনিধি ও বিভিন্ন সামাজিক সংগঠনকেও মানবিক দায়িত্ববোধ থেকে এগিয়ে আসতে হবে। সরকারি সহায়তার পাশাপাশি সমাজের সামর্থ্যবান মানুষগুলো এগিয়ে এলে অসহায় মানুষের জীবনযাত্রার মান আরও উন্নত হবে।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ, উপকারভোগী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

জনপ্রিয়

বরুড়ায় বেপরোয়া চোর চক্র: রাজাপুরে ভিপি মন্নানের বাড়িতে দুঃসাহসিক চুরি

বরুড়ায় দুস্থ, অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে সরকারি সহায়তার চেক বিতরণ

প্রকাশের সময় : ০৮:৩২ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬