
কুমিল্লার বরুড়ায় উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) উদ্যোগে এক যৌথ সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি ও কুমিল্লা-৮ আসনের সংসদ সদস্য জাকারিয়া তাহের সুমন এমপি।
প্রধান অতিথির বক্তব্যে তিনি দলীয় শৃঙ্খলা বজায় রেখে তৃণমূল পর্যায়ে দলকে আরও সুসংগঠিত করার আহ্বান জানান। একই সাথে জনগণের পাশে থেকে এলাকা ও দেশের সার্বিক উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
উপজেলা বিএনপির আহ্বায়ক কায়সার আলম সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ও অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন: সৈয়দ রেজাউল হক রেজু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, বরুড়া উপজেলা বিএনপি। সৈয়দ জহিরুল হক স্বপন, সাধারণ সম্পাদক, বরুড়া উপজেলা বিএনপি। জসিমউদ্দীন পাটোয়ারী, সাবেক মেয়র, বরুড়া পৌরসভা প্রমুখ।
সভায় বরুড়া উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন। নেতৃবৃন্দ আগামী দিনে রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়ন ও সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

নিজস্ব প্রতিবেদক 






















