, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বরুড়ায় বাবা-ছেলে গ্রেপ্তার: বাবার বিরুদ্ধে ২৭ মামলা, রয়েছে ৫ বছরের সাজা পরোয়ানা বরুড়ায় জাতীয় যুব দিবস পালিত, যুব উদ্যোক্তাদের মাঝে ঋণের চেক ও প্রশিক্ষণার্থীদের সনদ বিতরণ বরুড়ায় পুলিশের বিশেষ অভিযান: ২০ জন আটক, আদালতে সোপর্দ ৫ বরুড়ায় পিআইবির তিন দিনের কর্মশালা শেষ: সনদ পেলেন ৩৫ সাংবাদিক বরুড়ায় ইউসুফ নামের এক ব্যক্তিকে হত্যার অভিযোগ বরুড়ায় পিআইবির উদ্যোগে মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ শুরু বরুড়ায় এক দফা দাবিতে গামারুয়ায় মানববন্ধন গভীর রাতে বরুড়ায় বসতঘরে ভয়াবহ আগুন, সর্বস্ব হারিয়ে দিশেহারা পরিবার স্বজনহীন শেষ বিদায়: বরুড়ায় মোবারক হোসেন হত্যাকাণ্ডে স্ত্রী-ছেলে-পুত্রবধূ পুলিশ হেফাজতে বরুড়ায় ফসলি জমিতে ড্রেজার দিয়ে মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

বরুড়ায় পানিতে ডুবে রামিসার মৃত্যু, স্বজনদের বুকফাটা কান্না

Oplus_16908288

কুমিল্লার বরুড়া উপজেলার আড্ডা ইউনিয়নে পানিতে ডুবে রামিসা আক্তার নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ বুধবার (৯ সেপ্টেম্বর, ২০২৬) সন্ধ্যায় নিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

​নিহত রামিসা আক্তার আড্ডা ইউনিয়নের পিলগিরী তালুকদার বাড়ির বাসিন্দা আবদুর রহিমের মেয়ে।

​স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় অসাবধানতাবশত পানিতে পড়ে যায় শিশু রামিসা। টের পেয়ে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করলেও শেষ রক্ষা হয়নি। পানিতে ডুবে তার অকাল মৃত্যু ঘটে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

​আজ সন্ধ্যায় এই মর্মান্তিক দুর্ঘটনার পর পিলগিরী তালুকদার বাড়িসহ সমগ্র এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে চারপাশের পরিবেশ। শোকসন্তপ্ত পরিবারের প্রতি স্থানীয় বাসিন্দারা গভীর সমবেদনা জানিয়েছেন এবং পরম করুণাময়ের দরবারে শোক সইবার শক্তি কামনায় দোয়া করেছেন।

বরুড়ায় বাবা-ছেলে গ্রেপ্তার: বাবার বিরুদ্ধে ২৭ মামলা, রয়েছে ৫ বছরের সাজা পরোয়ানা

বরুড়ায় পানিতে ডুবে রামিসার মৃত্যু, স্বজনদের বুকফাটা কান্না

প্রকাশের সময় : ০৮:২৯ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬