কুমিল্লার বরুড়া উপজেলার আড্ডা ইউনিয়নে পানিতে ডুবে রামিসা আক্তার নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ বুধবার (৯ সেপ্টেম্বর, ২০২৬) সন্ধ্যায় নিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রামিসা আক্তার আড্ডা ইউনিয়নের পিলগিরী তালুকদার বাড়ির বাসিন্দা আবদুর রহিমের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় অসাবধানতাবশত পানিতে পড়ে যায় শিশু রামিসা। টের পেয়ে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করলেও শেষ রক্ষা হয়নি। পানিতে ডুবে তার অকাল মৃত্যু ঘটে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ সন্ধ্যায় এই মর্মান্তিক দুর্ঘটনার পর পিলগিরী তালুকদার বাড়িসহ সমগ্র এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে চারপাশের পরিবেশ। শোকসন্তপ্ত পরিবারের প্রতি স্থানীয় বাসিন্দারা গভীর সমবেদনা জানিয়েছেন এবং পরম করুণাময়ের দরবারে শোক সইবার শক্তি কামনায় দোয়া করেছেন।