, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বরুড়ায় বেপরোয়া চোর চক্র: রাজাপুরে ভিপি মন্নানের বাড়িতে দুঃসাহসিক চুরি কচুয়ার বহু শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিষ্ঠাতা ও শিক্ষানুরাগী মরহুম নুরুল আজাদের মৃত্যু বার্ষিকী পালিত বরুড়ায় বাকপ্রতিবন্ধী শ্যামলী বেগম দুই দিন ধরে নিখোঁজ বরুড়ায় সরকারি জায়গায় অনুমতি ছাড়াই গাছ কাটার অভিযোগ বরুড়ায় দুস্থ, অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে সরকারি সহায়তার চেক বিতরণ কচুয়ায় নূরপুর ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয়ে ল্যাপটপ ও প্রিন্টার উপহার দিলেন সভাপতি শাখাওয়াত হোসেন শাক্কু কচুয়ায় স্বপ্নবাজ সংগঠনের উদ্যোগে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ভাবনা আলোচনা সভা   ফজরের নামাজে গিয়ে আর ফেরেননি বরুড়ার আবু তাহের, ৩ দিন ধরে নিখোঁজ বরুড়ায় বিএনপির যৌথ সাংগঠনিক সভা অনুষ্ঠিত বরুড়ায় পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

বরুড়ায় প্রবাসীর ঘরে দুধর্ষ ডাকাতি: নগদ টাকা ও ১০ ভরি স্বর্ণ লুট

  • বরুড়া প্রতিনিধি
  • প্রকাশের সময় : ১১:০৭ পূর্বাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
  • ৭৫৩ পড়া হয়েছে

Oplus_16908288

কুমিল্লার বরুড়া উপজেলার ৩ নং উত্তর খোশবাস ইউনিয়নের আরিফপুর গ্রামের মালেক মেম্বারের বাড়িতে এক ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে।

৪ সেপ্টেম্বর (শুক্রবার) দিবাগত রাতে আরিফপুর গ্রামের বাসিন্দা জালালের ছোট ভাই প্রবাসী ফয়সালের বসতঘরে এই সংঘটিত ডাকাতির ঘটনা ঘটে।

​স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে একদল সশস্ত্র ডাকাত ঘরের তালা ও দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। ডাকাত দল ঘরের সবাইকে জিম্মি ও অস্ত্রের মুখে জিম্মি করে তাণ্ডব চালায়। পরবর্তীতে ঘরের ড্রয়ার ও আলমারি ভেঙে নগদ ৩ লাখ টাকা, আনুমানিক ১০ ভরি স্বর্ণালঙ্কার এবং একাধিক ব্যবহৃত মোবাইল ফোনসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।

​এদিকে, ৩ নং উত্তর খোশবাস ইউনিয়নে একের পর এক ডাকাতির ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মাঝে তীব্র আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। একের পর এক এমন অনাকাঙ্ক্ষিত ঘটনায় নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগে দিন কাটাচ্ছেন এলাকার সাধারণ মানুষ। আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে দাবি করে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী দ্রুত জড়িতদের গ্রেপ্তার ও লুণ্ঠিত মালামাল উদ্ধারে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করছেন।

জনপ্রিয়

বরুড়ায় বেপরোয়া চোর চক্র: রাজাপুরে ভিপি মন্নানের বাড়িতে দুঃসাহসিক চুরি

বরুড়ায় প্রবাসীর ঘরে দুধর্ষ ডাকাতি: নগদ টাকা ও ১০ ভরি স্বর্ণ লুট

প্রকাশের সময় : ১১:০৭ পূর্বাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬