, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বরুড়ায় বেপরোয়া চোর চক্র: রাজাপুরে ভিপি মন্নানের বাড়িতে দুঃসাহসিক চুরি কচুয়ার বহু শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিষ্ঠাতা ও শিক্ষানুরাগী মরহুম নুরুল আজাদের মৃত্যু বার্ষিকী পালিত বরুড়ায় বাকপ্রতিবন্ধী শ্যামলী বেগম দুই দিন ধরে নিখোঁজ বরুড়ায় সরকারি জায়গায় অনুমতি ছাড়াই গাছ কাটার অভিযোগ বরুড়ায় দুস্থ, অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে সরকারি সহায়তার চেক বিতরণ কচুয়ায় নূরপুর ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয়ে ল্যাপটপ ও প্রিন্টার উপহার দিলেন সভাপতি শাখাওয়াত হোসেন শাক্কু কচুয়ায় স্বপ্নবাজ সংগঠনের উদ্যোগে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ভাবনা আলোচনা সভা   ফজরের নামাজে গিয়ে আর ফেরেননি বরুড়ার আবু তাহের, ৩ দিন ধরে নিখোঁজ বরুড়ায় বিএনপির যৌথ সাংগঠনিক সভা অনুষ্ঠিত বরুড়ায় পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

৩৭ দিন পেরিয়ে গেলেও জামিন পাননি বরুড়ার ছাত্রদল নেতা হৃদয়: ক্ষুব্ধ অনুসারীরা

  • বরুড়া প্রতিনিধি
  • প্রকাশের সময় : ১১:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
  • ৮৩ পড়া হয়েছে

Oplus_16908288

কুমিল্লার বরুড়া উপজেলার আড্ডা ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি ওমর ফারুক হৃদয় গ্রেপ্তার হওয়ার পর থেকে দীর্ঘ ৩৭ দিন ধরে কারাগারে রয়েছেন। অনাকাঙ্ক্ষিত একটি ঘটনাকে কেন্দ্র করে গ্রেপ্তারের পর থেকে তার আইনি সহায়তা ও মুক্তিতে জ্যেষ্ঠ নেতাদের কার্যকর উদ্যোগের অভাব রয়েছে বলে অভিযোগ উঠেছে।

​জানা গেছে, গত ২৯ জুলাই আড্ডা বাজারে এক ছাত্র বলাৎকারের ঘটনাকে কেন্দ্র করে পুলিশ ও স্থানীয় জনতার মধ্যে অপ্রীতিময় পরিস্থিতি ও সংঘর্ষের সৃষ্টি হয়। উদ্ভূত পরিস্থিতি সামাল দিতে গিয়ে ঘটনাস্থল থেকে পুলিশ ওমর ফারুক হৃদয়কে গ্রেপ্তার করে। তবে গ্রেপ্তারের এত দিন পার হয়ে গেলেও তার মুক্তিতে জ্যেষ্ঠ নেতৃত্বের পক্ষ থেকে তেমন কোনো দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে।

​বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অসন্তোষ প্রকাশ করে এক অনুসারী লিখেছেন, বড় অপরাধের আসামিরা অনায়াসে জামিন পেয়ে গেলেও কোনো অন্যায়ে জড়িত না থেকে হৃদয় আজ ৩৭ দিন ধরে জেল খাটছে। দলের সংকটে সবসময় পাশে থাকা এই কর্মীর পরিবারকে শুধু আশ্বাসই দেওয়া হচ্ছে, কিন্তু জামিনের জন্য কোনো বাস্তব ভূমিকা দেখা যাচ্ছে না।

​নিরপরাধ দাবি করে ওমর ফারুক হৃদয়ের পরিবারকে আর কষ্ট না দিয়ে দ্রুত তার আইনি মুক্তি ও পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন স্থানীয় নেতাকর্মীরা।

জনপ্রিয়

বরুড়ায় বেপরোয়া চোর চক্র: রাজাপুরে ভিপি মন্নানের বাড়িতে দুঃসাহসিক চুরি

৩৭ দিন পেরিয়ে গেলেও জামিন পাননি বরুড়ার ছাত্রদল নেতা হৃদয়: ক্ষুব্ধ অনুসারীরা

প্রকাশের সময় : ১১:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬