, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বরুড়ায় বেপরোয়া চোর চক্র: রাজাপুরে ভিপি মন্নানের বাড়িতে দুঃসাহসিক চুরি কচুয়ার বহু শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিষ্ঠাতা ও শিক্ষানুরাগী মরহুম নুরুল আজাদের মৃত্যু বার্ষিকী পালিত বরুড়ায় বাকপ্রতিবন্ধী শ্যামলী বেগম দুই দিন ধরে নিখোঁজ বরুড়ায় সরকারি জায়গায় অনুমতি ছাড়াই গাছ কাটার অভিযোগ বরুড়ায় দুস্থ, অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে সরকারি সহায়তার চেক বিতরণ কচুয়ায় নূরপুর ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয়ে ল্যাপটপ ও প্রিন্টার উপহার দিলেন সভাপতি শাখাওয়াত হোসেন শাক্কু কচুয়ায় স্বপ্নবাজ সংগঠনের উদ্যোগে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ভাবনা আলোচনা সভা   ফজরের নামাজে গিয়ে আর ফেরেননি বরুড়ার আবু তাহের, ৩ দিন ধরে নিখোঁজ বরুড়ায় বিএনপির যৌথ সাংগঠনিক সভা অনুষ্ঠিত বরুড়ায় পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

বরুড়ায় এসএসসি-তে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা দিল পয়ালগাছা কলেজ ছাত্রদল

  • বরুড়া প্রতিনিধি
  • প্রকাশের সময় : ১০:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
  • ১৬৯ পড়া হয়েছে

কুমিল্লার বরুড়া উপজেলার ঐতিহ্যবাহী পয়ালগাছা ডিগ্রি কলেজ ছাত্রদলের উদ্যোগে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত উপজেলার বিভিন্ন স্কুলের কৃতী ছাত্র-ছাত্রীদের এক জমকালো সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা বিএনপির সভাপতি কাউছার আলম সেলিম। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসাদুজ্জামান রনি। এছাড়া অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

​প্রধান অতিথির বক্তব্যে বরুড়া উপজেলা বিএনপির সভাপতি কাউছার আলম সেলিম কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন ও উষ্ণ শুভেচ্ছা জানান। তিনি শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি সৎ ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানিয়ে বলেন, ” তোমরাই আগামী দিনের ভবিষ্যৎ। দেশ গঠনে ও উচ্চশিক্ষায় সততা এবং নিষ্ঠার সাথে কাজ করে মেধার স্বাক্ষর রাখতে হবে।”

​বিশেষ অতিথি উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান রনি শিক্ষার্থীদের এ অভাবনীয় ফলাফলে তাদের অভিভাবক ও শিক্ষকদের ধন্যবাদ জানান এবং শিক্ষা জীবনে ধারাবাহিক সফলতা বজায় রাখার জন্য দিকনির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন।

​সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছাত্রদলের নেতৃবৃন্দ ও অতিথিরা কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও শুভেচ্ছা স্মারক তুলে দেন। আনন্দঘন ও উৎসাহ উদ্দীপক পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে।

জনপ্রিয়

বরুড়ায় বেপরোয়া চোর চক্র: রাজাপুরে ভিপি মন্নানের বাড়িতে দুঃসাহসিক চুরি

বরুড়ায় এসএসসি-তে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা দিল পয়ালগাছা কলেজ ছাত্রদল

প্রকাশের সময় : ১০:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬