, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বরুড়ায় বেপরোয়া চোর চক্র: রাজাপুরে ভিপি মন্নানের বাড়িতে দুঃসাহসিক চুরি কচুয়ার বহু শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিষ্ঠাতা ও শিক্ষানুরাগী মরহুম নুরুল আজাদের মৃত্যু বার্ষিকী পালিত বরুড়ায় বাকপ্রতিবন্ধী শ্যামলী বেগম দুই দিন ধরে নিখোঁজ বরুড়ায় সরকারি জায়গায় অনুমতি ছাড়াই গাছ কাটার অভিযোগ বরুড়ায় দুস্থ, অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে সরকারি সহায়তার চেক বিতরণ কচুয়ায় নূরপুর ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয়ে ল্যাপটপ ও প্রিন্টার উপহার দিলেন সভাপতি শাখাওয়াত হোসেন শাক্কু কচুয়ায় স্বপ্নবাজ সংগঠনের উদ্যোগে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ভাবনা আলোচনা সভা   ফজরের নামাজে গিয়ে আর ফেরেননি বরুড়ার আবু তাহের, ৩ দিন ধরে নিখোঁজ বরুড়ায় বিএনপির যৌথ সাংগঠনিক সভা অনুষ্ঠিত বরুড়ায় পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

কচুয়ায় মাদকের কোনো ঠাঁই হবে না: পুলিশ পরিদর্শক (তদন্ত) রাশেদুল হক

কচুয়া উপজেলার কাদলা ইউনিয়নের গুলবাহার বাজারে মাদক বিরোধী সমাবেশে কচুয়া থানার ওসি তদন্ত রাশেদুল হক বলেন, কচুয়ায় কোথাও মাদকের ঠাঁই হবে না, যারা জড়িত রয়েছে তাদেরকে কাউকে ছাড় দেওয়া হবে না। মাদক ব্যবসায়ী ও ডিলার কারা রয়েছে,আগে তাদের তালিকা করতে হবে। তাদেরকে কিভাবে এই সমাজ থেকে, এলাকা থেকে ও দেশ থেকে নির্মূল করা যায় সে বিষয়ে আমরা সকলে জরুরি পদক্ষেপ নিতে হবে। হয় পুলিশ প্রশাসন থাকবে অথবা মাদক ব্যবসায়ীরা এই এলাকা থাকবে। মাদকের সাথে যারা জড়িত আছে, আমরা কাউকে ছাড় দেবো না। যারা এলাকায় বড় বড় মাদকের ডিলার রয়েছে আপনারা সকলে ঐক্যবদ্ধ হয়ে তাদেরকে চিহ্নিত করে তথ্য দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন।

তিনি আরো বলেন, আপনাদের এলাকায় যারা আজকে মাদক বিরোধী সমাবেশে অংশগ্রহণ করেছে, সকলে মিলে মাদকের বিরুদ্ধে সোচ্চার ও প্রতিরোধ শুরু করলে, তারা এলাকা থেকে আতঙ্ক ও ভয়ে পালিয়ে যাবে। আপনারা প্রতিটি স্তরের মানুষ মাদকের বিরুদ্ধে সোচ্চার এবং তাদেরকে প্রতিরোধ গড়ে তুলবেন।

গতকাল শনিবার দুপুরে কচুয়া থানার আয়োজনে কাদলা ইউনিয়নের গুলবাহার বাজারে মাদক বিরোধী রেলি অনুষ্ঠিত হয়। মাদক বিরোধী মিছিলের শেষে মাদক থেকে দূরে থাকি, সুস্থ সমাজ গড়ি” এই স্লোগানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

কাদলা ইউনিয়ন পুলিশিং কমিটির সভাপতি ও ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ রফিকুল ইসলাম বাচ্চু মাস্টারের সভাপতিত্বে ও বিএনপি নেতা ডাক্তার জালাল হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন, কাদলা ইউনিয়নের বিট অফিসার এসআই মোহাম্মদ ফাত্তার মিয়া, এএস আই মোস্তাক হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, কাদলা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নজরুল ইসলাম প্রমুখ।

এ সময় কাদলা ইউনিয়নের বিভিন্ন এলাকার সুশীল সমাজের লোকজন ও বাজার ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয়

বরুড়ায় বেপরোয়া চোর চক্র: রাজাপুরে ভিপি মন্নানের বাড়িতে দুঃসাহসিক চুরি

কচুয়ায় মাদকের কোনো ঠাঁই হবে না: পুলিশ পরিদর্শক (তদন্ত) রাশেদুল হক

প্রকাশের সময় : ০৬:২৩ অপরাহ্ন, শনিবার, ২৯ আগস্ট ২০২৬