
বরুড়া কেন্দ্রীয় ঈদ-এ-মিলাদুন্নবী (সা.) উদযাপন কমিটির ব্যবস্থাপনায় বরুড়ায় যথাযোগ্য ভাবগাম্ভীর্য ও ধর্মীয় ভাবাবেগের মধ্য দিয়ে জশনে জুলুছে ঈদ-এ-মিলাদুন্নবী (সা.) সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
পবিত্র ১২ই রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী উপলক্ষে এ উপলক্ষে নানা আয়োজনের ব্যবস্থা করা হয়। বরুড়া সুন্নীয়া আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণে সকাল ৮টা থেকে জমায়েত শুরু হয়। পরবর্তীতে সকাল ৯টায় বিশাল জশনে জুলুছ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে দলমত নির্বিশেষে ধর্মপ্রাণ মুসলমানেরা শরিক হয়ে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর ওপর দরুদ ও সালাম পেশ করেন। জশনে জুলুছ ও মাহফিল বরুড়া উপজেলার ধর্মপ্রাণ মুসলমানদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে।

নিজস্ব প্রতিবেদক 

























