, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বরুড়ায় বেপরোয়া চোর চক্র: রাজাপুরে ভিপি মন্নানের বাড়িতে দুঃসাহসিক চুরি কচুয়ার বহু শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিষ্ঠাতা ও শিক্ষানুরাগী মরহুম নুরুল আজাদের মৃত্যু বার্ষিকী পালিত বরুড়ায় বাকপ্রতিবন্ধী শ্যামলী বেগম দুই দিন ধরে নিখোঁজ বরুড়ায় সরকারি জায়গায় অনুমতি ছাড়াই গাছ কাটার অভিযোগ বরুড়ায় দুস্থ, অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে সরকারি সহায়তার চেক বিতরণ কচুয়ায় নূরপুর ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয়ে ল্যাপটপ ও প্রিন্টার উপহার দিলেন সভাপতি শাখাওয়াত হোসেন শাক্কু কচুয়ায় স্বপ্নবাজ সংগঠনের উদ্যোগে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ভাবনা আলোচনা সভা   ফজরের নামাজে গিয়ে আর ফেরেননি বরুড়ার আবু তাহের, ৩ দিন ধরে নিখোঁজ বরুড়ায় বিএনপির যৌথ সাংগঠনিক সভা অনুষ্ঠিত বরুড়ায় পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

বরুড়ায় বাতাইছড়ী বাজারে মাদকবিরোধী মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

কুমিল্লার বরুড়া উপজেলার ভবানীপুর ইউনিয়নের পুরাতন বাতাইছড়ী বাজারে মাদকবিরোধী এক বিশাল মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মাদকের কুপ্ৰভাব থেকে তরুণ সমাজকে রক্ষা করতে এবং এলাকাকে সম্পূর্ণ মাদকমুক্ত করার অঙ্গীকার নিয়ে এই কর্মসূচির আয়োজন করা হয়।

​সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরুড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসাদুজ্জামান রনি। তিনি তাঁর বক্তব্যে বলেন, “মাদক সমাজ ও পরিবারের ভিত্তি ধ্বংস করে দেয়। তরুণ প্রজন্মকে মাদকের ভয়াল থাবা থেকে বাঁচাতে প্রশাসন জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।”

​বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরুড়া থানা অফিসার ইনচার্জ (ওসি) কাজী নাজমুল হক এবং অফিসার ইনচার্জ (তদন্ত) সঞ্জয় সরকার। তারা মাদকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থার কঠোর বার্তা দেন এবং আইনশৃঙ্খলা রক্ষায় স্থানীয়দের তথ্য দিয়ে সহায়তার আহ্বান জানান।

​কর্মসূচিতে রাজনৈতিক ও স্থানীয় সামাজিক নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন বরুড়া উপজেলা বিএনপির সহসভাপতি সৈয়দ রেজাউল হক রেজু এবং সাংগঠনিক সম্পাদক মোঃ নুরুল ইসলাম। তারা মাদকমুক্ত বরুড়া গড়তে প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতি দেন এবং রাজনৈতিক মতভেদ ভুলে যুবসমাজ রক্ষায় সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।

​সমাবেশের পূর্বে একটি মাদকবিরোধী মিছিল বাতাইছড়ী বাজারের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। এতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবর্গ, ব্যবসায়ী ও সর্বস্তরের জনগণ অংশ নেন।

জনপ্রিয়

বরুড়ায় বেপরোয়া চোর চক্র: রাজাপুরে ভিপি মন্নানের বাড়িতে দুঃসাহসিক চুরি

বরুড়ায় বাতাইছড়ী বাজারে মাদকবিরোধী মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশের সময় : ০৭:৪৭ অপরাহ্ন, শনিবার, ২২ আগস্ট ২০২৬