, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বরুড়ায় গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন এর সাংগঠনিক সভা অনুষ্ঠিত  জুম্মার নামাজ শেষে বরুড়ার সার্বিক পরিস্থিতি পরিদর্শনে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী বরুড়ায় মানসিক ভারসাম্যহীন সঞ্জিত মজুমদার নিখোঁজ, সন্ধানের আকুল আবেদন কচুয়ায় প্রবাসী পরিবারকে হয়রানির অভিযোগে মানববন্ধন বরুড়ায় মন্ত্রী’র অভিপ্রায়ে ‘বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬’ উদ্বোধন কচুয়ায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার কচুয়ায় তথ্য গোপন ও ট্রেড লাইসেন্স স্বাক্ষর জালিয়াতি করে টিসিবি ডিলার নিয়োগের অভিযোগ  গৃহায়ন ও গণপূর্তমন্ত্রীর সঙ্গে ঢাকা ট্যাকসেস বার অ্যাসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ বরুড়ায় ট্রান্সফরমার চুরির ঘটনায় ছাত্রদল সভাপতিসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, ‘ষড়যন্ত্র’ বলছে উপজেলা ছাত্রদল সংসদের সাউন্ড সিস্টেম আধুনিকায়নে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত

সাংবাদিকতার মহান পুরুষ মরহুম ইউসুফ আলীর আজ তৃতীয় মৃত্যুবার্ষিকী

দৈনিক বরুড়া কন্ঠের সম্পাদক ও প্রকাশক মরহুম ইউসুফ আলীর আজ ২১ জুলাই তৃতীয় মৃত্যুবার্ষিকী। মরহুম ইউসুফ আলী একজন বর্ষীয়ান সাংবাদিক ছিলেন। পেশাগত কাজে কখনো অন্যায়ের সাথে তিনি আপোষ করেননি। তাঁর হাতে গড়া প্রতিষ্ঠিত দৈনিক বরুড়া কন্ঠ পত্রিকাটি তিনি দীর্ঘ ২৩ বছর সম্পাদনা ও প্রকাশনা করেছিলেন। যার স্লোগান ছিল “অন্যায়ের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ”। তাই তিনি অন্যায়ের সাথে আপোষ না করে, বস্তু নিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে আমরণ অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করে গেছেন। যার প্রেক্ষিতে তিনি ২৮ অথবা ২৯ টি মামলার শিকার হয়েছিলেন। তবে মামলা মোকাদ্দমা করে তাকে হয়রানি করালেও একবারের জন্য গ্রেফতার বা আটক করতে পারেনি। কারণ তিনি ছিলেন ন্যায় ও সত্যের পক্ষে। তাই সকল ষড়যন্ত্র ও মিথ্যা মামলাগুলো তাঁকে দাবিয়ে রাখতে পারেনি।

শিক্ষা জীবন শেষে তিনি দৈনিক জনকন্ঠ পত্রিকা সহ দেশের বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় কর্মরত ছিলেন। তিনি ২০০০ খ্রী. সালের ২ জুলাই বরুড়ার স্বীয় নামে বরুড়াকন্ঠ পত্রিকা সাপ্তাহীক হিসেবে সম্পাদনা শুরু করেন। এরপর ২০১৫ খ্রী. সালের শেষের দিকে পত্রিকাটি দৈনিক হিসেবে প্রকাশিত হয়। দীর্ঘ ২৩ বৎসর তিনি এ পত্রিকার সম্পাদক ও প্রকাশক হিসেব দায়িত্ব পালন করেছেন। এ পত্রিকার সুনাম অক্ষুন্ন ও প্রকাশনা অব্যাহত রাখতে তিনি তাঁর জীবন যৌবন সব কিছু ব্যয় করে গেছেন। পত্রিকা সম্পাদনার পাশাপাশি মানবাধিকার সংগঠন বাংলাদেশ মানবাধিকার কমিশন বরুড়া উপজেলা শাখার সভাপতি ও দুর্নীতি প্রতিরোধ কমিটি বরুড়া উপজেলা শাখার সহ-সভাপতি হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছিলেন।

দৈনিক বরুড়া কন্ঠ সম্পাদক ও প্রকাশক মুহাম্মদ ইউসুফ আলী অসুস্থ অবস্থায়ও পত্রিকা প্রকাশনা অব্যাহত রেখেছিলেন। দীর্ঘ দিন অসুস্থ থাকার পর তাঁর ডায়বেটিস ও কিডনী সমস্যা জটিল আকার ধারণ করলে পরে কিডনী ডায়লেসিসের মাধ্যমে দীর্ঘ ৪/৫ বছর তিনি বেঁচেছিলেন। অবশেষে কিডনী সমস্যা জনিত কারণে ২১ জুলাই ২০২৩ খ্রী. শুক্রবার সকাল ৫:৩০ মিনিটে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে (কুচাইতলি) ইন্তেকাল করেছেন। মৃত্যুর দিন ঝলম স্কুল এন্ড কলেজ মাঠে বাদ জুমআ।

মরহুম ইউসুফ আলীর ১ম জানাযার নামাযের ইমামতি করেন চট্টগ্রাম পাঁচলাইশ ওয়াজেদিয়া দরবার শরীফের বর্তমান পীর মাওলানা জাহেদ হোসেন খান। বিলপুকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ২য় জানাযার ইমামতি করেন মরহুম ইউসুফ আলীর শ্বশুর চট্টগ্রাম পাঁচলাইশ ওয়াজেদিয়া কামিল মাদ্রাসার শিক্ষক মাওলানা ক্বারী আবদুর রব।

মৃত্যুকালে তিনি ৪ মেয়ে ও স্ত্রী সহ বহু গুনগ্রাহী রেখে মারা যান।

মরহুম ইউসুফ আলীর ২য় জানাযায় স্মৃতিচারণ করেন দৈনিক বরুড়া কন্ঠ পত্রিকার সম্পাদক মন্ডলীর সভাপতি ও খোশবাস উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের (অবসর প্রাপ্ত) প্রিন্সিপাল মুহাম্মদ শাহআলম, বরুড়া প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইনকিলাবের বরুড়া প্রতিনিধি সাংবাদিক আবুল হাশেম, বরুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক কুমিল্লার কাগজ পত্রিকার বরুড়া প্রতিনিধি সাংবাদিক ইলিয়াছ আহমেদ, দৈনিক বরুড়া কন্ঠের নির্বাহী সম্পাদক মুহাম্মদ জামাল হোসেন শাহজী, সাংবাদিক ছফিউল্যাহ সুজন, বিলপুকুরিয়া জামে মসজিদের খতিব মাওলানা এনামুল হক প্রমুখ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভবানীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ রেজাউল হক রেজু, দৈনিক যুগান্তর পত্রিকার বরুড়া প্রতিনিধি সাংবাদিক শাহআলম শফি, দৈনিক ভোরের কাগজ পত্রিকার বরুড়া প্রতিনিধি সাংবাদিক তাজুল ইসলাম, বরুড়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মুহাম্মদ মোতালেব পাটোয়ারী, দৈনিক বরুড়া কন্ঠের স্টাফ রিপোর্টার সাংবাদিক মনিরুল ইসলাম নিজামী, স্টাফ রিপোর্টার ওমর ফারুক, স্টাফ রিপোর্টার এ এইচ রবি, স্টাফ রিপোর্টার মুহাম্মদ সানাউল্যাহ, সাংবাদিক নাসির হোসেন, সাংবাদিক সবুর বাদশা, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ সহ এলাকাবাসী।

দৈনিক বরুড়া কন্ঠ সম্পাদক ও প্রকাশক মুহাম্মদ ইউসুফ আলীর মৃত্যুতে এসকিউ গ্রুপ ও এসকিউ ফাউন্ডেশনের পক্ষ থেকে শোক প্রকাশ এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান। আরো শোক প্রকাশ করেন দৈনিক বরুড়া কন্ঠের পৃষ্ঠপোষক বিশিষ্ট সমাজ সেবক ও পরিবেশবিদ আবুল খায়ের শিকদার, বরুড়া প্রেসক্লাব, বরুড়া উপজেলা প্রেসক্লাব, বরুড়া রিপোর্টাস ইউনিটি, বাংলাদেশ মানবাধিকার কমিশন বরুড়া উপজেলা শাখা, দুর্নীতি প্রতিরোধ কমিটি বরুড়া উপজেলা শাখা, দৈনিক বরুড়া কন্ঠ সাংবাদিক পরিবার, দৈনিক মুক্তির লড়াই পরিবার, ওরাই আপনজন সামাজিক সংগঠন, বরুড়া সাহিত্য সংসদ, কবি পরিষদ বরুড়া, ধুমপান মুক্ত বরুড়া চাই সংগঠন, দেশ ও প্রবাসে অবস্থানরত বরুড়া বিভিন্ন শ্রেণি পেশার মানুষ, বরুড়ার বিভিন্ন সামাজিক সংগঠন ও বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ।

দৈনিক বরুড়া কন্ঠ সম্পাদক ও প্রকাশক মুহাম্মদ ইউসুফ আলীর মৃত্যুতে বরুড়াবাসী একজন সৎ ও নিষ্ঠাবান বর্ষীয়ান সাংবাদিককে হারালো। তাঁর মৃত্যুতে বরুড়া সাংবাদিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। সৎ কর্ম ও বস্তু নিষ্ঠ সংবাদ পরিবেশন করে বরুড়ার মানুষের হৃদয়ে বেঁচে রয়েছেন সাংবাদিকতার মহান পুরুষ মরহুম ইউসুফ আলী।

লিখেছেন: মুহাম্মদ জামাল হোসেন শাহজী, (নির্বাহী সম্পাদক, দৈনিক বরুড়া কন্ঠ)।

জনপ্রিয়

বরুড়ায় গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন এর সাংগঠনিক সভা অনুষ্ঠিত 

সাংবাদিকতার মহান পুরুষ মরহুম ইউসুফ আলীর আজ তৃতীয় মৃত্যুবার্ষিকী

প্রকাশের সময় : ০৩:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬