, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বরুড়ায় বেপরোয়া চোর চক্র: রাজাপুরে ভিপি মন্নানের বাড়িতে দুঃসাহসিক চুরি কচুয়ার বহু শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিষ্ঠাতা ও শিক্ষানুরাগী মরহুম নুরুল আজাদের মৃত্যু বার্ষিকী পালিত বরুড়ায় বাকপ্রতিবন্ধী শ্যামলী বেগম দুই দিন ধরে নিখোঁজ বরুড়ায় সরকারি জায়গায় অনুমতি ছাড়াই গাছ কাটার অভিযোগ বরুড়ায় দুস্থ, অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে সরকারি সহায়তার চেক বিতরণ কচুয়ায় নূরপুর ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয়ে ল্যাপটপ ও প্রিন্টার উপহার দিলেন সভাপতি শাখাওয়াত হোসেন শাক্কু কচুয়ায় স্বপ্নবাজ সংগঠনের উদ্যোগে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ভাবনা আলোচনা সভা   ফজরের নামাজে গিয়ে আর ফেরেননি বরুড়ার আবু তাহের, ৩ দিন ধরে নিখোঁজ বরুড়ায় বিএনপির যৌথ সাংগঠনিক সভা অনুষ্ঠিত বরুড়ায় পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

রাজধানীজুড়ে ১৮ হাজার পুলিশ মোতায়েন, প্রবেশপথে কড়া নজরদারি

আগামীকাল ২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ও নাশকতা এড়াতে রাজধানীজুড়ে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় তৈরি করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। শান্তিশৃঙ্খলা বজায় রাখতে এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা মহানগরের গুরুত্বপূর্ণ ও কৌশলগত পয়েন্টগুলোতে অন্তত ১৮ হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হচ্ছে।

​ডিএমপি সূত্র জানায়, ২৩ জুনের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ কর্মকর্তারা দফায় দফায় বৈঠক করে এই বিশেষ নিরাপত্তা কৌশল নির্ধারণ করেছেন। পরিস্থিতির দাবি অনুযায়ী প্রয়োজনে এই নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার প্রস্তুতিও রাখা হয়েছে।

এই বিশাল নিরাপত্তা কর্মযজ্ঞ মাঠপর্যায়ের সদস্যদের পাশাপাশি ডিএমপি কমিশনারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সরেজমিন তদারকি করবেন। এ বিষয়ে ডিএমপির অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) নিয়াজ মেহেদী জানান, যেকোনো মূল্যে রাজধানীর শান্তিশৃঙ্খলা বজায় রাখতে ডিএমপি বদ্ধপরিকর এবং এ বিষয়ে নগরবাসীকে সম্পূর্ণ আশ্বস্ত করা হচ্ছে।

জনপ্রিয়

বরুড়ায় বেপরোয়া চোর চক্র: রাজাপুরে ভিপি মন্নানের বাড়িতে দুঃসাহসিক চুরি

রাজধানীজুড়ে ১৮ হাজার পুলিশ মোতায়েন, প্রবেশপথে কড়া নজরদারি

প্রকাশের সময় : ১১:২৯ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬