, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কচুয়ায় গলায় ফাঁস দিয়ে যুবকের আ-ত্ম-হ-ত্যা বরুড়ায় বেপরোয়া চোর চক্র: রাজাপুরে ভিপি মন্নানের বাড়িতে দুঃসাহসিক চুরি কচুয়ার বহু শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিষ্ঠাতা ও শিক্ষানুরাগী মরহুম নুরুল আজাদের মৃত্যু বার্ষিকী পালিত বরুড়ায় বাকপ্রতিবন্ধী শ্যামলী বেগম দুই দিন ধরে নিখোঁজ বরুড়ায় সরকারি জায়গায় অনুমতি ছাড়াই গাছ কাটার অভিযোগ বরুড়ায় দুস্থ, অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে সরকারি সহায়তার চেক বিতরণ কচুয়ায় নূরপুর ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয়ে ল্যাপটপ ও প্রিন্টার উপহার দিলেন সভাপতি শাখাওয়াত হোসেন শাক্কু কচুয়ায় স্বপ্নবাজ সংগঠনের উদ্যোগে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ভাবনা আলোচনা সভা   ফজরের নামাজে গিয়ে আর ফেরেননি বরুড়ার আবু তাহের, ৩ দিন ধরে নিখোঁজ বরুড়ায় বিএনপির যৌথ সাংগঠনিক সভা অনুষ্ঠিত

রক্তদানে সচেতনতা বাড়াতে কুবিতে ‘বন্ধু’র পাঁচ দিনব্যাপী ক্যাম্পেইন

  • কুবি প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৬:৫১ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
  • ১২৭ পড়া হয়েছে

স্বেচ্ছায় রক্তদানে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করা এবং নতুন সদস্য সংগ্রহের লক্ষ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) পাঁচ দিনব্যাপী বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও সদস্য সংগ্রহ কর্মসূচি শুরু করেছে স্বেচ্ছাসেবী রক্তদাতা সংগঠন ‘বন্ধু’।

“যদি করি স্বেচ্ছায় রক্তদান, বাঁচবে জীবন, বাঁচবে প্রাণ”—এই স্লোগানকে সামনে রেখে রবিবার (২৬ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ব্যাডমিন্টন কোর্টে কর্মসূচির উদ্বোধন করা হয়। আগামী ৩০ জুলাই পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়ের সুযোগ পাবেন।

পাঁচ দিনব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম. এম. শরীফুল করীম। এ সময় বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

কর্মসূচির বাস্তবায়ন কমিটির সদস্য মামুনুর রশীদ বলেন, “আজ থেকে আমাদের ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন ও সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। আগামী ৩০ জুলাই পর্যন্ত এটি চলবে। এ উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে স্বেচ্ছায় রক্তদান সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং নতুন স্বেচ্ছাসেবী সদস্য যুক্ত হবে বলে আমরা আশা করছি।”

ক্যাম্পেইন বাস্তবায়ন কমিটির সভাপতি নাঈম ভূঁইয়া বলেন, “২০১৫ সালে প্রতিষ্ঠার পর থেকে ‘বন্ধু’ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে স্বেচ্ছায় রক্তদান ও স্বাস্থ্যসচেতনতামূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। এ পর্যন্ত সংগঠনটি দুই হাজারের বেশি রক্তপ্রয়োজনী মানুষের পাশে দাঁড়িয়েছে। সেই ধারাবাহিকতা বজায় রাখা এবং নতুন প্রজন্মকে মানবিক ও স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।”

জনপ্রিয়

কচুয়ায় গলায় ফাঁস দিয়ে যুবকের আ-ত্ম-হ-ত্যা

রক্তদানে সচেতনতা বাড়াতে কুবিতে ‘বন্ধু’র পাঁচ দিনব্যাপী ক্যাম্পেইন

প্রকাশের সময় : ০৬:৫১ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬