, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বরুড়ায় বেপরোয়া চোর চক্র: রাজাপুরে ভিপি মন্নানের বাড়িতে দুঃসাহসিক চুরি কচুয়ার বহু শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিষ্ঠাতা ও শিক্ষানুরাগী মরহুম নুরুল আজাদের মৃত্যু বার্ষিকী পালিত বরুড়ায় বাকপ্রতিবন্ধী শ্যামলী বেগম দুই দিন ধরে নিখোঁজ বরুড়ায় সরকারি জায়গায় অনুমতি ছাড়াই গাছ কাটার অভিযোগ বরুড়ায় দুস্থ, অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে সরকারি সহায়তার চেক বিতরণ কচুয়ায় নূরপুর ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয়ে ল্যাপটপ ও প্রিন্টার উপহার দিলেন সভাপতি শাখাওয়াত হোসেন শাক্কু কচুয়ায় স্বপ্নবাজ সংগঠনের উদ্যোগে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ভাবনা আলোচনা সভা   ফজরের নামাজে গিয়ে আর ফেরেননি বরুড়ার আবু তাহের, ৩ দিন ধরে নিখোঁজ বরুড়ায় বিএনপির যৌথ সাংগঠনিক সভা অনুষ্ঠিত বরুড়ায় পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

বরুড়া তারুণ্য যুব সংগঠন কর্তৃক বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত 

  • আমিনুল ইসলাম
  • প্রকাশের সময় : ০৭:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
  • ৩৫৮ পড়া হয়েছে

কুমিল্লার বরুড়া তারুণ্য যুব সংগঠন এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ১৮ আগষ্ট সকাল ১১টায় বরুড়া তারুণ্য যুব সংগঠন এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

সংগঠনের আহ্বায়ক ও বরুড়া প্রেসক্লাবের প্রচার সম্পাদক সাংবাদিক মোঃ শরীফ উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান রনি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা শিক্ষা অফিসার মোঃ জাহাঙ্গীর আলম, বরুড়া উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ বোরহান উদ্দিন ভুইঁয়া, বরুড়া তারুণ্য যুব সংগঠনের উপদেষ্টা ও বরুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ ইলিয়াছ আহমদ, বাচ্চার ঠিকানা উন্নয়ন সংস্থার চেয়ারম্যান স্বপন মজুমদার, বাগমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রতিমা রানী ভাওয়াল, ভৌওরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নমিতা রাণী সরকার, বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি ও কাদবা তলাগ্রাম তারিনি চরম লাহা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আনোয়ার হোসেন। এ সময় আরো উপস্থিত ছিলেন বরুড়া তারুণ্য যুব সংগঠনের সদস্য সচিব রুবেল হাসান, যুগ্ন আহবায়ক মোঃ সুজন হোসেন, মাসুম তালুকদার, আদিল হাসান সাকিব, শফিউল আলম সিয়াম, অন্যান্যরা উপস্থিত ছিলেন। এদিন বরুড়া উপজেলা নির্বাহী অফিসার প্রধান অতিথি হিসেবে বরুড়া তারুণ্য যুব সংগঠন এর পক্ষ থেকে বাগমারা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ভৌওরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।

এসময় প্রধান অতিথি বরুড়া উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান রনি বলেন গাছ আমাদের পরম বন্ধু, একটি শিশু যেভাবে বিভিন্ন প্রতিকূল অবস্থা মোকাবেলা করে বেড়ে ওঠে একটি গাছ ও ধীরে ধীরে শিশুর মত করে বেড়ে উঠে আমাদের অক্সিজেন এর অভাব দূর করে। এছাড়াও বিভিন্ন সময়ে ঝড় বৃষ্টি অতিরিক্ত গরম ও দূর্যোগ থেকে আমাদের রক্ষা করে তাই প্রতিটি বাড়ির আশপাশে ও অনাবাদি জমিতে বৃক্ষ রোপন করার জন্য আহবান জানান। এছাড়াও শিশুদের উদ্দেশ্য তিনি শিক্ষার গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।

জনপ্রিয়

বরুড়ায় বেপরোয়া চোর চক্র: রাজাপুরে ভিপি মন্নানের বাড়িতে দুঃসাহসিক চুরি

বরুড়া তারুণ্য যুব সংগঠন কর্তৃক বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত 

প্রকাশের সময় : ০৭:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬