, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বরুড়ায় বেপরোয়া চোর চক্র: রাজাপুরে ভিপি মন্নানের বাড়িতে দুঃসাহসিক চুরি কচুয়ার বহু শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিষ্ঠাতা ও শিক্ষানুরাগী মরহুম নুরুল আজাদের মৃত্যু বার্ষিকী পালিত বরুড়ায় বাকপ্রতিবন্ধী শ্যামলী বেগম দুই দিন ধরে নিখোঁজ বরুড়ায় সরকারি জায়গায় অনুমতি ছাড়াই গাছ কাটার অভিযোগ বরুড়ায় দুস্থ, অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে সরকারি সহায়তার চেক বিতরণ কচুয়ায় নূরপুর ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয়ে ল্যাপটপ ও প্রিন্টার উপহার দিলেন সভাপতি শাখাওয়াত হোসেন শাক্কু কচুয়ায় স্বপ্নবাজ সংগঠনের উদ্যোগে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ভাবনা আলোচনা সভা   ফজরের নামাজে গিয়ে আর ফেরেননি বরুড়ার আবু তাহের, ৩ দিন ধরে নিখোঁজ বরুড়ায় বিএনপির যৌথ সাংগঠনিক সভা অনুষ্ঠিত বরুড়ায় পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

বরুড়ার শাহপুর বাজারে দুর্ধর্ষ চুরি: ১৫ লাখ টাকার ক্ষতি

কুমিল্লার বরুড়া উপজেলার শাহপুর বাজারে একটি কাপড়ের দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এতে দোকান থেকে প্রায় ১৫ লাখ টাকার মালামাল চুরি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী। মঙ্গলবার (১৮ আগস্ট) দিবাগত রাতে শাহপুর বাজারের ‘আজাদ বস্ত্র বিতান’-এ এই চুরির ঘটনা ঘটে।

​স্থানীয় সূত্রে জানা যায়, শাহপুর বাজারে দীর্ঘদিন ধরে কাপড়ের ব্যবসা পরিচালনা করে আসছেন স্থানীয় বোরহান মেম্বারের ছোট ভাই আজাদ। প্রতিদিনের মতো মঙ্গলবার রাতেও ব্যবসায়িক কাজ শেষ করে দোকান বন্ধ করে বাড়ি ফেরেন তিনি। পরদিন সকালে দোকানে এসে দেখতে পান তালা ভাঙা এবং ভেতরের বিপুল পরিমাণ মূল্যবান কাপড়সহ বিভিন্ন মালামাল গায়েব হয়ে গেছে।

​ক্ষতিগ্রস্ত দোকান মালিক আজাদ জানান, চোরের দলটি সুপরিকল্পিতভাবে দোকানে প্রবেশ করে সব দামী মালামাল নিয়ে গেছে। এতে তাঁর আনুমানিক ১৫ লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে।

​এ বিষয়ে বরুড়া থানার ডিউটি অফিসার জানান, কাপড়ের দোকানে চুরির ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ইতিমধ্যে বিষয়টি তদন্ত করছে এবং আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে।

​এদিকে জনবহুল শাহপুর বাজারে এমন চুরির ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ও নিরাপত্তার আশঙ্কা দেখা দিয়েছে। চুরির সাথে জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার ও চোরাই মালামাল উদ্ধারের জোর দাবি জানিয়েছেন বাজারের ব্যবসায়ীরা।

জনপ্রিয়

বরুড়ায় বেপরোয়া চোর চক্র: রাজাপুরে ভিপি মন্নানের বাড়িতে দুঃসাহসিক চুরি

বরুড়ার শাহপুর বাজারে দুর্ধর্ষ চুরি: ১৫ লাখ টাকার ক্ষতি

প্রকাশের সময় : ০৭:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬