
কুমিল্লার বরুড়া উপজেলার খোশবাস উত্তর ইউনিয়নের অন্তর্গত ৫নং ওয়ার্ড নারায়ণপুর এলাকায় মাদকদ্রব্য নির্মূল এবং একটি সুস্থ ও সুন্দর সামাজিক পরিবেশ বজায় রাখার লক্ষ্যে গঠিত হয়েছে “নারায়ণপুর মাদক নির্মূল কমিটি”। এলাকার সচেতন নাগরিক, সুশীল সমাজ ও যুবসমাজের সমন্বয়ে এই কমিটি গঠন করা হয়েছে। সম্প্রতি কমিটির সম্মানিত উপদেষ্টা মণ্ডলী, আহবায়ক এবং সাধারণ সদস্যদের একটি পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হয়।
কমিটির নেতৃবৃন্দ জানান, খোশবাস উত্তর ইউনিয়নের নারায়ণপুর এলাকাকে সম্পূর্ণ মাদকযুক্ত ও অপরাধমুক্ত করার প্রত্যয় নিয়ে তারা এই সামাজিক আন্দোলন শুরু করেছেন। যুবসমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করা এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখাই এই কমিটির মূল লক্ষ্য।
ঘোষিত তালিকা অনুযায়ী, কমিটিকে সঠিকভাবে পরিচালনা এবং গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদানের জন্য ৭ সদস্যবিশিষ্ট একটি উপদেষ্টা মণ্ডলী গঠন করা হয়েছে। উপদেষ্টারা হলেন: ১. মুজিবুর রহমান খোকন, ২. শামীমুল ইসলাম শামীম, ৩. আব্দুল মান্নান, ৪. আবাদ মিয়া, ৫. মো: মামুন মিয়া, ৬. জহির ইসলাম, ৭. মাসুম বিল্লাল।
একই সাথে কমিটির কার্যক্রমকে গতিশীল করতে ৭ সদস্যবিশিষ্ট আহবায়ক কমিটি এবং ৩টি পৃথক পার্টে মোট ৩০ জন সাধারণ সদস্যের নাম প্রকাশ করা হয়েছে।
আহবায়ক কমিটির সদস্যরা হলেন: ইমন (আহবায়ক), নকুল চন্দ্র দাস, আরিফ, চারু মিয়া, ফয়সাল আহমেদ, জহির এবং বাশার।
সাধারণ সদস্য (পার্ট-১): মো: রাজীব ইসলাম, আনোয়ার মাহমুদ, শাকিল, ওমর ফারুক, সবুজ, শিমুল, সুজন, আল আমিন, সাকিব এবং খোরশেদ আলম।
সাধারণ সদস্য (পার্ট-২): পারভেজ, মোহাম্মদ, রানা, সায়েম, এনামুল হক, পরান, সিয়াম আহমেদ, নূর আফরান, জাহিদ এবং কামাল।
সাধারণ সদস্য (পার্ট-৩): মাসুম বিল্লাহ, মো: আলম, মারুফ হোসেন, আব্দুর রাজ্জাক, রাকিব, শাওন, মো: তারেক, মো: মাইনুদ্দিন, আব্দুল্লা এবং নিজাম উদ্দীন।
কমিটির কর্তৃপক্ষ এক ঘোষণায় জানান, উপদেষ্টা মণ্ডলীর মূল্যবান পরামর্শ ও দিকনির্দেশনা অনুযায়ী এই কমিটি সম্পূর্ণ অরাজনৈতিক ও জনকল্যাণমূলক উদ্দেশ্যে কাজ করবে। এলাকার প্রতিটি পাড়া-মহল্লায় মাদকের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি, প্রশাসনের পাশাপাশি মাদক প্রতিরোধে ভূমিকা পালন এবং যুবসমাজকে রক্ষা করার লক্ষ্যে কমিটি কাজ করে যাবে। নারায়ণপুরকে একটি আদর্শ ও মাদকমুক্ত এলাকা হিসেবে গড়ে তুলতে তারা সর্বস্তরের জনগণের সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।

বরুড়া প্রতিনিধি 






















