, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বরুড়ায় বেপরোয়া চোর চক্র: রাজাপুরে ভিপি মন্নানের বাড়িতে দুঃসাহসিক চুরি কচুয়ার বহু শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিষ্ঠাতা ও শিক্ষানুরাগী মরহুম নুরুল আজাদের মৃত্যু বার্ষিকী পালিত বরুড়ায় বাকপ্রতিবন্ধী শ্যামলী বেগম দুই দিন ধরে নিখোঁজ বরুড়ায় সরকারি জায়গায় অনুমতি ছাড়াই গাছ কাটার অভিযোগ বরুড়ায় দুস্থ, অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে সরকারি সহায়তার চেক বিতরণ কচুয়ায় নূরপুর ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয়ে ল্যাপটপ ও প্রিন্টার উপহার দিলেন সভাপতি শাখাওয়াত হোসেন শাক্কু কচুয়ায় স্বপ্নবাজ সংগঠনের উদ্যোগে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ভাবনা আলোচনা সভা   ফজরের নামাজে গিয়ে আর ফেরেননি বরুড়ার আবু তাহের, ৩ দিন ধরে নিখোঁজ বরুড়ায় বিএনপির যৌথ সাংগঠনিক সভা অনুষ্ঠিত বরুড়ায় পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

বরুড়ায় ১২ই রবিউল আউয়ালকে স্বাগত জানিয়ে সবুজ পতাকায় সাজলো গোলচত্বর

পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সা.) ও পবিত্র ১২ই রবিউল আউয়ালকে অত্যন্ত ভাবগাম্ভীর্য ও আনন্দের সাথে স্বাগত জানাতে কুমিল্লা জেলার বরুড়ায় বর্ণিল উদ্যোগ নেওয়া হয়েছে। মিলাদুন্নবি (সা.) ফাউন্ডেশনের উদ্যোগে এবং ফাউন্ডেশনের পরিচালক হাফেজ ক্বারি গোলাম রাব্বি আল ক্বাদরী’র সার্বিক তত্ত্বাবধানে বরুড়া পৌরসভার প্রাণকেন্দ্র ‘বরুড়া গোলচত্বর’ এলাকা সাজানো হয়েছে দৃষ্টিনন্দন সবুজ পতাকায়।

​সরেজমিনে দেখা যায়, বরুড়া গোলচত্বরের চারিদিকে ঘিরে টাঙানো হয়েছে অসংখ্য সবুজ পতাকা। সঙ্গে শোভা পাচ্ছে বাংলাদেশের জাতীয় পতাকাও। মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর ধরায় আগমন ও পবিত্র ১২ই রবিউল আউয়াল উপলক্ষে স্থানীয়দের এই উদ্দীপনা পুরো এলাকায় এক ধর্মীয় ও আনন্দঘন পরিবেশের সৃষ্টি করেছে।

​স্থানীয় বাসিন্দারা জানান, প্রতি বছরই এই বিশেষ দিনটিকে কেন্দ্র করে বরুড়ায় নানা ধর্মীয় ও সামাজিক কর্মসূচির আয়োজন করা হয়। গোলচত্বরসহ গুরুত্বপূর্ণ সড়কগুলোতে সবুজ পতাকা টাঙানো এই আয়োজনেরই একটি অংশ। দিনটি উদযাপনে জশনে জুলুস (আনন্দ শোভাযাত্রা), মিলাদ মাহফিল ও বিশেষ দোয়ার আয়োজনও করা হচ্ছে।

​সবুজ পতাকায় ঘেরা গোলচত্বরটি পথচারী ও স্থানীয়দের দৃষ্টি আকর্ষণ করছে এবং এলাকাটিতে ঈদ-এ-মিলাদুন্নবীর বিশেষ আমেজ ছড়িয়ে পড়েছে।

জনপ্রিয়

বরুড়ায় বেপরোয়া চোর চক্র: রাজাপুরে ভিপি মন্নানের বাড়িতে দুঃসাহসিক চুরি

বরুড়ায় ১২ই রবিউল আউয়ালকে স্বাগত জানিয়ে সবুজ পতাকায় সাজলো গোলচত্বর

প্রকাশের সময় : ০২:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬