
কুমিল্লার বরুড়ায় মাদ্রাসা ছাত্রদের নিয়ে মধুমাস জ্যৈষ্ঠের ফল উৎসব ও দোয়া মাহফিলের আয়োজন করেছে ‘বরুড়া রেমিট্যান্স যোদ্ধা সংস্থা’। গত ২২শে জুন বাদ মাগরিব পাঠান পাড়া শাফায়াতু নবী (সাঃ) হাফেজিয়া মাদ্রাসা হল রুমে সংগঠনের সভাপতি আবু রিয়াজ নূরু উদ্দিন খন্দকার স্বপনের সভাপতিত্বে এই আনন্দঘন অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান রনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আহসান হাফিজ, বরুড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ জহিরুল হক স্বপন, বরুড়া বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি হুমায়ুন কবির পাটোয়ারী, ওরাই আপনজন সামাজিক সংগঠনের সভাপতি ও বরুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ ইলিয়াছ আহমেদ, বরুড়া সুন্নিয়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মুফতি মুহাম্মদ মিজানূর রহমান জাফরী, বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেসবাহ উদ্দিন (মেধাদ উদ্দিন), এবং তলাগ্রাম ত চ লাহা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক আনোয়ার হোসেন।
এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, বরুড়া রেমিট্যান্স যোদ্ধা সংস্থার সহসভাপতি সৈয়দ আবুল হাসেম, সাংবাদিক মুহিবুল্ল্যাহ ভুঁইয়া, বরুড়া সুন্নিয়া কামিল মাদ্রাসার প্রভাষক মুহাম্মদ শাহাদাত হোসাইন, মাওলানা মুহাম্মদ শাকিব হোসাইন, মাওলানা মুহাম্মদ মোতালেব হোসেন মজুমদার এবং মাওলানা মুহাম্মদ গোলাম জিলানী প্রমুখ। অনুষ্ঠানটি অত্যন্ত সুচারুভাবে পরিচালনা করেন সাংবাদিক মোঃ ইকরামুল হক।
ফল উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধনের আগে একটি বিশেষ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে দুরুদ ও মিলাদ পরিচালনা করেন প্রভাষক মাওলানা মুহাম্মদ শাকিবুল ইসলাম এবং আখেরি মোনাজাত পরিচালনা করেন মাওলানা মুফতি মোহাম্মদ মিজানুর রহমান জাফরী। মোনাজাতে দেশ, সমাজ ও প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের কল্যাণ এবং মাদ্রাসার ছাত্রদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়।
দোয়া শেষে অতিথিবৃন্দ মাদ্রাসার ছাত্রদের হাতে জ্যৈষ্ঠের বিভিন্ন রকমের সুস্বাদু মৌসুমী ফল তুলে দেন। সুদূর প্রবাসে থেকেও দেশের মাটির টানে ও মাদ্রাসা ছাত্রদের মুখে হাসি ফোটাতে রেমিট্যান্স যোদ্ধা সংস্থার এমন চমৎকার ও মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন আমন্ত্রিত অতিথিরা।

বরুড়া প্রতিনিধি 



















