, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বরুড়ায় বেপরোয়া চোর চক্র: রাজাপুরে ভিপি মন্নানের বাড়িতে দুঃসাহসিক চুরি কচুয়ার বহু শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিষ্ঠাতা ও শিক্ষানুরাগী মরহুম নুরুল আজাদের মৃত্যু বার্ষিকী পালিত বরুড়ায় বাকপ্রতিবন্ধী শ্যামলী বেগম দুই দিন ধরে নিখোঁজ বরুড়ায় সরকারি জায়গায় অনুমতি ছাড়াই গাছ কাটার অভিযোগ বরুড়ায় দুস্থ, অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে সরকারি সহায়তার চেক বিতরণ কচুয়ায় নূরপুর ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয়ে ল্যাপটপ ও প্রিন্টার উপহার দিলেন সভাপতি শাখাওয়াত হোসেন শাক্কু কচুয়ায় স্বপ্নবাজ সংগঠনের উদ্যোগে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ভাবনা আলোচনা সভা   ফজরের নামাজে গিয়ে আর ফেরেননি বরুড়ার আবু তাহের, ৩ দিন ধরে নিখোঁজ বরুড়ায় বিএনপির যৌথ সাংগঠনিক সভা অনুষ্ঠিত বরুড়ায় পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

বরুড়ায় ছাত্রদলের পর এবার পদ ছাড়লেন উলামা দল নেতা মাইনুল

Oplus_16908288

কুমিল্লার বরুড়া উপজেলার ১২নং আড্ডা ইউনিয়নে দলীয় নেতাকর্মীদের মাঝে পদত্যাগের হিড়িক পড়েছে। ছাত্রদলের একাধিক নেতার পর এবার সাংগঠনিক কার্যক্রমে হতাশা ব্যক্ত করে পদত্যাগ করেছেন আড্ডা ইউনিয়ন উলামা দলের সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা মো. মাইনুল ইসলাম।

​আজ রোববার (৩০ আগস্ট ২০২৬) এক লিখিত বিজ্ঞপ্তির মাধ্যমে তিনি সংগঠন থেকে অব্যাহতি নেওয়ার এই আনুষ্ঠানিক ঘোষণা দেন।

​উলামা দলের প্যাডে দেওয়া পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, “আমি হাফেজ মাওলানা মো: মাইনুল ইসলাম, ১২ নং আড্ডা ইউনিয়ন ওলামা দলের সাংগঠনিক সম্পাদক পদে ছিলাম, সাংগঠনিক কার্যক্রম দেখে হতাশাগ্রস্ত, এই সিদ্ধান্ত উপনীত হয়েছি যে, আমি সাংগঠনিক সকল কার্যক্রম থেকে পদত্যাগ করলাম।”

​স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি আড্ডা ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি ওমর ফারুক হৃদয় গ্রেপ্তার হওয়ার পর দলীয় শীর্ষ নেতাদের নিষ্ক্রিয়তা ও সার্বিক পরিস্থিতি নিয়ে তৃণমূলে চরম অসন্তোষের সৃষ্টি হয়েছে। এরই জেরে গত কয়েকদিনে ছাত্রদলের একাধিক নেতা পদত্যাগ করেছেন। সেই রেশ কাটতে না কাটতেই এবার উলামা দলের এই নেতার পদত্যাগ স্থানীয় রাজনীতিতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

​একের পর এক অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের এমন পদত্যাগে আড্ডা ইউনিয়নে দলটির সাংগঠনিক স্থবিরতা এবং অভ্যন্তরীণ কোন্দল এখন পুরোপুরি প্রকাশ্যে চলে এসেছে।

জনপ্রিয়

বরুড়ায় বেপরোয়া চোর চক্র: রাজাপুরে ভিপি মন্নানের বাড়িতে দুঃসাহসিক চুরি

বরুড়ায় ছাত্রদলের পর এবার পদ ছাড়লেন উলামা দল নেতা মাইনুল

প্রকাশের সময় : ১২:৫০ অপরাহ্ন, রবিবার, ৩০ আগস্ট ২০২৬