, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বরুড়ায় বেপরোয়া চোর চক্র: রাজাপুরে ভিপি মন্নানের বাড়িতে দুঃসাহসিক চুরি কচুয়ার বহু শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিষ্ঠাতা ও শিক্ষানুরাগী মরহুম নুরুল আজাদের মৃত্যু বার্ষিকী পালিত বরুড়ায় বাকপ্রতিবন্ধী শ্যামলী বেগম দুই দিন ধরে নিখোঁজ বরুড়ায় সরকারি জায়গায় অনুমতি ছাড়াই গাছ কাটার অভিযোগ বরুড়ায় দুস্থ, অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে সরকারি সহায়তার চেক বিতরণ কচুয়ায় নূরপুর ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয়ে ল্যাপটপ ও প্রিন্টার উপহার দিলেন সভাপতি শাখাওয়াত হোসেন শাক্কু কচুয়ায় স্বপ্নবাজ সংগঠনের উদ্যোগে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ভাবনা আলোচনা সভা   ফজরের নামাজে গিয়ে আর ফেরেননি বরুড়ার আবু তাহের, ৩ দিন ধরে নিখোঁজ বরুড়ায় বিএনপির যৌথ সাংগঠনিক সভা অনুষ্ঠিত বরুড়ায় পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

বরুড়ায় ক্যান্সারে আক্রান্ত মায়ের পাশে মানবিক সহায়তার তরুণরা

টাকার অভাবে যখন থমকে যেতে বসেছিল এক দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত মায়ের চিকিৎসা, ঠিক তখনই আশার প্রদীপ হয়ে এগিয়ে এলেন একদল তরুণ। কুমিল্লার বরুড়া উপজেলার ৪ নং দক্ষিণ খোসবাস ইউনিয়নের হোসেনপুর গ্রামের মোহাম্মদ সাইফ হোসেনের আম্মু দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। অর্থাভাবে চিকিৎসা চালিয়ে যাওয়া যখন অসম্ভব হয়ে পড়েছিল, তখন মানবিক দিক বিবেচনা করে তার পাশে এসে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘মানবিক সহায়তা নেটওয়ার্ক’।

​সংগঠনটির একঝাঁক প্রাণবন্ত তরুণের ক্লান্তিহীন প্রচেষ্টায় সংগৃহীত ৭০,৫০০ (সত্তর হাজার পাঁচশত) টাকা সাইফের হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয়।

​অর্থ সহায়তার এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং মানবিক সহায়তা নেটওয়ার্ক টিমের কোষাধ্যক্ষ মোহাম্মদ জুবায়ের হোসেন। মানবিক এ উদ্যোগে সার্বিক সহযোগিতা ও অবদান রেখেছেন প্রবাসী জাকির হোসেন, সৈকত, রুবেল, ইমনসহ আরও অনেকে।

​সংগঠনের দায়িত্বশীলরা জানান, ভবিষ্যতে যেকোনো মানবিক দুর্যোগ ও মানুষের প্রয়োজনে তারা নিজেদের এভাবে সম্পৃক্ত রাখবেন এবং জনকল্যাণমূলক কাজ অব্যাহত রাখবেন।

​তরুণদের এমন চমৎকার ও প্রশংসনীয় উদ্যোগ দেখে এলাকার সর্বস্তরের মানুষ সাধুবাদ জানিয়েছেন। এলাকাবাসীর বিশ্বাস, ভবিষ্যতে নিঃস্ব ও অসহায় মানুষের সেবায় ‘মানবিক সহায়তা নেটওয়ার্ক’ টিম আরও বহুদূর এগিয়ে যাবে এবং সমাজে ইতিবাচক ভূমিকা রাখবে।

জনপ্রিয়

বরুড়ায় বেপরোয়া চোর চক্র: রাজাপুরে ভিপি মন্নানের বাড়িতে দুঃসাহসিক চুরি

বরুড়ায় ক্যান্সারে আক্রান্ত মায়ের পাশে মানবিক সহায়তার তরুণরা

প্রকাশের সময় : ০৭:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৭ আগস্ট ২০২৬