, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বরুড়ায় বেপরোয়া চোর চক্র: রাজাপুরে ভিপি মন্নানের বাড়িতে দুঃসাহসিক চুরি কচুয়ার বহু শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিষ্ঠাতা ও শিক্ষানুরাগী মরহুম নুরুল আজাদের মৃত্যু বার্ষিকী পালিত বরুড়ায় বাকপ্রতিবন্ধী শ্যামলী বেগম দুই দিন ধরে নিখোঁজ বরুড়ায় সরকারি জায়গায় অনুমতি ছাড়াই গাছ কাটার অভিযোগ বরুড়ায় দুস্থ, অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে সরকারি সহায়তার চেক বিতরণ কচুয়ায় নূরপুর ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয়ে ল্যাপটপ ও প্রিন্টার উপহার দিলেন সভাপতি শাখাওয়াত হোসেন শাক্কু কচুয়ায় স্বপ্নবাজ সংগঠনের উদ্যোগে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ভাবনা আলোচনা সভা   ফজরের নামাজে গিয়ে আর ফেরেননি বরুড়ার আবু তাহের, ৩ দিন ধরে নিখোঁজ বরুড়ায় বিএনপির যৌথ সাংগঠনিক সভা অনুষ্ঠিত বরুড়ায় পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

ফয়জুল করীমের উপস্থিতিতে কুবিতে জুলাই শহিদদের স্মরণে দোয়া মাহফিল

  • কুবি প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৭:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬
  • ১৩৯ পড়া হয়েছে

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীমের উপস্থিতিতে জুলাই শহিদদের স্মরণে দোয়া মাহফিল ও ইসলাহী ইজতেমা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ জুলাই) বাদ আসর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সংগঠনটির নেতাকর্মী ছাড়াও বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা অংশ নেন।

এর আগে মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করলেও ইসলামী আন্দোলন বাংলাদেশের কয়েকজন নেতাকর্মীকে ক্যাম্পাসে প্রবেশ করতে দেওয়া হয়নি। পরে তাঁরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে একসঙ্গে আসরের নামাজ আদায় করেন।

দোয়া মাহফিল ও ইসলাহী ইজতেমায় বক্তব্যে মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম ঈমান, আমল ও শরিয়তের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। তিনি কোরআন ও সুন্নাহর আলোকে জীবন পরিচালনার আহ্বান জানিয়ে বলেন, ব্যক্তি, পরিবার ও সমাজে শান্তি, ন্যায়বিচার ও নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠায় ইসলামের বিধান অনুসরণের বিকল্প নেই।

তিনি নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায়ের গুরুত্ব তুলে ধরে বলেন, নামাজ মানুষকে অন্যায় ও অশ্লীলতা থেকে বিরত রাখে এবং আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্ক সুদৃঢ় করে। একই সঙ্গে মহানবী হজরত মুহাম্মদ (সা.)–এর আদর্শ ও সুন্নাহ অনুসরণের আহ্বান জানান। তিনি রোজা, হজ ও জাকাতের গুরুত্বও তুলে ধরে এসব ইবাদত যথাযথভাবে পালনের আহ্বান জানান।

বক্তব্যের শেষ পর্যায়ে তিনি জুলাই আন্দোলনে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুল কাইয়ুমসহ দেশের সব শহিদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করেন। পাশাপাশি আহতদের দ্রুত সুস্থতা এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন।

উল্লেখ্য, এ কর্মসূচি আয়োজনের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে অনুমতি চেয়েছিল ইসলামী ছাত্র আন্দোলন, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা। তবে নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে প্রশাসন অনুমতি দেয়নি। এরপরও পূর্বঘোষণা অনুযায়ী মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীমের উপস্থিতিতে কর্মসূচিটি অনুষ্ঠিত হয়।

জনপ্রিয়

বরুড়ায় বেপরোয়া চোর চক্র: রাজাপুরে ভিপি মন্নানের বাড়িতে দুঃসাহসিক চুরি

ফয়জুল করীমের উপস্থিতিতে কুবিতে জুলাই শহিদদের স্মরণে দোয়া মাহফিল

প্রকাশের সময় : ০৭:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬