
কুমিল্লার বরুড়ায় গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন এমপি-র পক্ষ থেকে ৩০ জন ক্যানসার আক্রান্ত রোগীর মাঝে সহায়তার অর্থ বিতরণ করা হয়েছে।
আজ আয়োজিত এক অনুষ্ঠানে গণপূর্তমন্ত্রীর পক্ষে এই সহায়তা তুলে দেন বরুড়া উপজেলা বিএনপির সভাপতি কায়সার আলম সেলিম। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, দলীয় নেতা-কর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সহায়তা প্রাপ্ত রোগী ও তাদের স্বজনেরা এই মানবিক অনুদানের জন্য গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন এমপি এবং উপজেলা বিএনপির সভাপতি কায়সার আলম সেলিমের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ করেন। বরুড়ার পিছিয়ে পড়া ও অসহায় মানুষের কল্যাণে ভবিষ্যতে এ ধরনের সেবা ও অনুদান কার্যক্রম অব্যাহত থাকবে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়।

বরুড়া প্রতিনিধি 






















