
বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কুমিল্লা মহানগর শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। আগামী ১ (এক) বছরের জন্য এই কমিটির অনুমোদন দিয়েছে সংগঠনের কেন্দ্রীয় সংসদ।
ঘোষিত এই নতুন কমিটিতে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন কুমিল্লা জেলার বরুড়া উপজেলার ১৩ নং আদ্রা ইউনিয়নের পুস্কুনীরপাড় গ্রামের (পোস্ট অফিস: একবাড়িয়া) সন্তান নাঈম জামান।
গত ১ সেপ্টেম্বর বিজ্ঞপ্তির মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়। কমিটিতে অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন- সভাপতি: সাইফ হোসেন জিদনী, সিনিয়র সহ-সভাপতি: হাসান মাহদি, সহ-সভাপতি: তারেক হাসান, সাংগঠনিক সম্পাদক: মো: মেহেদী হাসান, দপ্তর সম্পাদক: নাজমুল হাসান, প্রচার সম্পাদক: নাহিদা আক্তার।
বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি নাজমুল হাসান এবং সাধারণ সম্পাদক সানাউল্লাহ হক স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১ (এক) মাসের মধ্যে এই আংশিক কমিটিকে পূর্ণাঙ্গ করার নির্দেশ দেওয়া হয়েছে।
নতুন নেতৃত্বের মাধ্যমে ছাত্র অধিকার পরিষদ কুমিল্লা মহানগরে শিক্ষার্থীদের অধিকার আদায়ে আরও বলিষ্ঠ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করছেন নেতাকর্মীরা।

কুমিল্লা প্রতিনিধি 






















