, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বরুড়ায় বেপরোয়া চোর চক্র: রাজাপুরে ভিপি মন্নানের বাড়িতে দুঃসাহসিক চুরি কচুয়ার বহু শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিষ্ঠাতা ও শিক্ষানুরাগী মরহুম নুরুল আজাদের মৃত্যু বার্ষিকী পালিত বরুড়ায় বাকপ্রতিবন্ধী শ্যামলী বেগম দুই দিন ধরে নিখোঁজ বরুড়ায় সরকারি জায়গায় অনুমতি ছাড়াই গাছ কাটার অভিযোগ বরুড়ায় দুস্থ, অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে সরকারি সহায়তার চেক বিতরণ কচুয়ায় নূরপুর ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয়ে ল্যাপটপ ও প্রিন্টার উপহার দিলেন সভাপতি শাখাওয়াত হোসেন শাক্কু কচুয়ায় স্বপ্নবাজ সংগঠনের উদ্যোগে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ভাবনা আলোচনা সভা   ফজরের নামাজে গিয়ে আর ফেরেননি বরুড়ার আবু তাহের, ৩ দিন ধরে নিখোঁজ বরুড়ায় বিএনপির যৌথ সাংগঠনিক সভা অনুষ্ঠিত বরুড়ায় পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

কচুয়ায় দরবেশগঞ্জ উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

কচুয়া উপজেলার কাদলা ইউনিয়নের ঐতিহ্যবাহী দরবেশগঞ্জ উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে এসএসসি ও জেএসসি পরীক্ষার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ২০২৫-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে বিদ্যালয়ের হলরুমে এই সংবর্ধনা অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের মেধা ও সাফল্যের স্বীকৃতিস্বরূপ সম্মাননা স্মারক প্রদান করা হয়।

অনুষ্ঠানে দরবেশগঞ্জ উচ্চ বিদ্যালয়ের বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ আবু জাফর মিয়ার সভাপতিত্বে ও সহকারি শিক্ষক রাশেদুল আলম রুবেলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কচুয়া উপজেলা বিএনপির সভাপতি মোঃ খায়রুল আবেদীন (স্বপন), বিশেষ অতিথি বিশিষ্ট সমাজসেবক আবুল খায়ের মজুমদার (আখের)।

প্রধান অতিথির বক্তব্যে মোঃ খায়রুল আবেদীন (স্বপন) কৃতি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আজকের মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ গড়ার কারিগর। শুধুমাত্র প্রাতিষ্ঠানিক শিক্ষা নয়, বরং সৎ, দেশপ্রেমিক ও সুনাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। কৃতি শিক্ষার্থীদের এই সাফল্য যেন ভবিষ্যতেও অব্যাহত থাকে, সেই শুভকামনা জানাই। শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান এবং দরবেশগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মান ও ধারাবাহিক সাফল্যে শিক্ষক ও অভিভাবকদের অবদানের ভূয়সী প্রশংসা করেন।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী আবুল খায়ের মজুমদার (আখের), বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক মোঃ সেলিম মিয়া বিএসসি, বিদ্যালয়ের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান তামিম, কাদলা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা গাজী ইউসুফ,শিক্ষানুরাগী দীন ইসলাম খন্দকার, বিএনপি নেতা বোরহান মজুমদার, প্রাক্তন শিক্ষার্থী ডা: জাহিদ হোসেন,হাজীগঞ্জ মডেল কলেজের প্রভাষক গোফরান মজুমদার, মো: রেজাউল করিম, উপজেলা যুবলদের সহ সভাপতি রাজ্জাক তফদার, সাবেক ছাত্রনেতা মাসুম তফাদার, উপজেলা ছাত্রদলের সভাপতি মোঃ রফিকুল ইসলাম রনি, সিনিয়র সহ-সভাপতি আব্দুল কাহার আহমেদ মজুমদার, ৮ নং কাদলা ইউনিয়নের যুবদলের সভাপতি সোহেল হোসাইন, যুবদল নেতা মহসিন বেপারী।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ আবু জাফর মিয়া সমাপনী বক্তব্যে বলেন, দরবেশগঞ্জ উচ্চ বিদ্যালয় এলাকার শিক্ষা বিস্তারে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। আগামীতেও এ ধারাক্রম অব্যাহত রাখতে পরিচালনা কমিটি ও শিক্ষকবৃন্দ বদ্ধপরিকর।

আলোচনা সভা শেষে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও উপহারসামগ্রী তুলে দেন অতিথিবৃন্দ।

অনুষ্ঠানে বিদ্যালয়ের,সহকারী শিক্ষকবৃন্দ, পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

জনপ্রিয়

বরুড়ায় বেপরোয়া চোর চক্র: রাজাপুরে ভিপি মন্নানের বাড়িতে দুঃসাহসিক চুরি

কচুয়ায় দরবেশগঞ্জ উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

প্রকাশের সময় : ০৮:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৫ আগস্ট ২০২৬