, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বরুড়ায় ফুটপাত দখলবিরোধী অভিযানে স্বস্তি সাধারণ মানুষের বরুড়ায় বাবা-ছেলে গ্রেপ্তার: বাবার বিরুদ্ধে ২৭ মামলা, রয়েছে ৫ বছরের সাজা পরোয়ানা বরুড়ায় জাতীয় যুব দিবস পালিত, যুব উদ্যোক্তাদের মাঝে ঋণের চেক ও প্রশিক্ষণার্থীদের সনদ বিতরণ বরুড়ায় পুলিশের বিশেষ অভিযান: ২০ জন আটক, আদালতে সোপর্দ ৫ বরুড়ায় পিআইবির তিন দিনের কর্মশালা শেষ: সনদ পেলেন ৩৫ সাংবাদিক বরুড়ায় ইউসুফ নামের এক ব্যক্তিকে হত্যার অভিযোগ বরুড়ায় পিআইবির উদ্যোগে মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ শুরু বরুড়ায় এক দফা দাবিতে গামারুয়ায় মানববন্ধন গভীর রাতে বরুড়ায় বসতঘরে ভয়াবহ আগুন, সর্বস্ব হারিয়ে দিশেহারা পরিবার স্বজনহীন শেষ বিদায়: বরুড়ায় মোবারক হোসেন হত্যাকাণ্ডে স্ত্রী-ছেলে-পুত্রবধূ পুলিশ হেফাজতে

কচুয়ায় ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছেন সিদরাতুল মুনতাহা, স্বপ্ন বড় হয়ে ডাক্তার হওয়ার

  • প্রকাশের সময় : ১০:২২ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬
  • ২৪২ পড়া হয়েছে

প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৬-এর ফলাফলে ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করে চাঁদপুরের কচুয়া উপজেলার মেধাবী শিক্ষার্থী সিদরাতুল মুনতাহা (রাইসা)। তার এই কৃতিত্বে পরিবার, বিদ্যালয় ও এলাকায় আনন্দের বন্যা বয়ে যাচ্ছে।

রাইসা কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে এবারের বৃত্তি পরীক্ষায় অংশ নিয়ে মেধার স্বাক্ষর রাখে। তার এই গৌরবজনক সাফল্যে রাইসার শিক্ষক, সহপাঠী, আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ীরা তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

রাইসার বাবা কচুয়া উপজেলা বিএনপির নেতা মনির প্রধান তার কন্যার সাফল্যে আনন্দিত। তিনি বলেন, রাইসার এই অর্জনের পেছনে বিদ্যালয়ের শিক্ষকদের আন্তরিক পাঠদান ও সঠিক দিকনির্দেশনা, পরিবারের সদস্যদের অকুন্ঠ সমর্থন এবং শুভানুধ্যায়ীদের দোয়া ও উৎসাহ বড় ভূমিকা রেখেছে। বিশেষ করে বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ সংশ্লিষ্ট সকল শিক্ষক-শিক্ষিকার প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

ভবিষ্যৎ লক্ষ্য সম্পর্কে সিদরাতুল মুনতাহা (রাইসা) জানায়, সে বড় হয়ে চিকিৎসক হতে চায়। আত্মমানবতার সেবায় নিজেকে নিয়োজিত রেখে দেশ ও জাতির কল্যাণে একজন সৎ, যোগ্য ও আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠাই তার স্বপ্ন। সে তার এই অর্জনে মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে সবার কাছে দোয়া কামনা করেছে।

এদিকে, রাইসার এই অসাধারণ সাফল্যের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সাংবাদিক সমাজ এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

বরুড়ায় ফুটপাত দখলবিরোধী অভিযানে স্বস্তি সাধারণ মানুষের

কচুয়ায় ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছেন সিদরাতুল মুনতাহা, স্বপ্ন বড় হয়ে ডাক্তার হওয়ার

প্রকাশের সময় : ১০:২২ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬