
সৌদি আরবে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় শাহেদুল রহমান রকি নামের এক প্রবাসী বাংলাদেশি তরুণ গুরুতর আহত হয়েছেন। তিনি কুমিল্লার বরুড়া উপজেলার আড্ডা গ্রামের বাসিন্দা। বর্তমানে তিনি রিয়াদের কিং সউদ মেডিকেল সিটির জরুরি বিভাগে (King Saud Medical City – Emergency) চিকিৎসাধীন রয়েছেন।
জানা গেছে, গতকাল ১১ জুলাই সৌদি আরবে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। এতে শাহেদুল রহমান রকি শরীরে মারাত্মক আঘাত পান। ঘটনার পরপরই তাকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
বর্তমানে তিনি কিং সউদ মেডিকেল সিটির জরুরি বিভাগে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। চিকিৎসকরা তাঁর সুস্থতার জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
রকির এমন আকস্মিক দুর্ঘটনায় তাঁর গ্রামের বাড়ি বরুড়ার আড্ডায় পরিবার ও আত্মীয়স্বজনদের মাঝে গভীর শোক ও দুশ্চিন্তার ছায় নেমে এসেছে। পরিবারের পক্ষ থেকে তাঁর দ্রুত সুস্থতার জন্য দেশবাসী ও প্রবাসী ভাইদের কাছে বিশেষ দোয়া প্রার্থনা করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক 

























